পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া ঘিরে নির্বাচন কমিশন ও পশ্চিমবঙ্গ সরকারের সংঘাত চরমে উঠেছে। বিস্ফোরক অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। মামলাটি আগামীকাল শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে। মমতার দাবি, এই ত্রুটিপূর্ণ তালিকার ভিত্তিতে নির্বাচন হলে তা অবাধ ও সুষ্ঠু হবে না। তাই নির্ভুল তালিকা তৈরি না হওয়া পর্যন্ত নির্বাচন ঘোষণার বিরোধিতা করেছে রাজ্য সরকার। সোমবার দিল্লিতে কমিশনের সঙ্গে বৈঠক বয়কট করে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। কমিশনের পাল্টা বক্তব্য, নিয়ম মেনেই SIR প্রক্রিয়া চলছে এবং ১৪ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। এখন সবার নজর সুপ্রিম কোর্টের রায়ের দিকে।
০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
SIR নিয়ে মুখ্যমন্ত্রীর মামলার শুনানি আগামীকাল
-
কিবরিয়া আনসারি - আপডেট : ৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার
- 15
সর্বধিক পাঠিত




























