০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাব্বিশের বিধানসভা নির্বাচন: ১৫ ফেব্রুয়ারির মধ্যে পুলিশ কর্তাদের বদলি দ্রুত সম্পন্ন করতে নির্দেশ কমিশনের

পুবের কলম, কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন। এই আবহে ভোট প্রক্রিয়ার সাথে সরাসরি যুক্ত পুলিশ আধিকারিকদের বদলি এবং পোস্টিং দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ সরকারকে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে পাঠানো একটি চিঠিতে এই নির্দেশ দিয়েছেন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১২ জানুয়ারি এই বিষয়ে যে স্মারকলিপি দেওয়া হয়েছিল, তারই ধারাবাহিকতায় এই কড়া নির্দেশিকা জারি করা হয়েছে।

আরও পড়ুন: বানান বিভ্রাট ও বয়সের ফারাকে নোটিস! বাংলার SIR শুনানিতে এআই টুল নিয়ে নির্বাচন কমিশনকে কড়া ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

রাজ্যে আর তিন মাসেরও কম সময়ের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সুষ্ঠু ও অবাধ ভোটগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন পুলিশ প্রশাসনের রদবদলে বিশেষ গুরুত্ব দিচ্ছে। নির্দেশ অনুযায়ী, জেলাশাসক, পুলিশ সুপার থেকে শুরু করে ভোট প্রক্রিয়ার সাথে সরাসরি যুক্ত সমস্ত পুলিশ কর্মীর বদলি ও পোস্টিংয়ের তালিকা ১৫ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত করতে হবে।

আরও পড়ুন: শেষ মুহূর্তে আগের নিয়মে ফিরল কমিশন, এসআইআর শুনানিতে গণ্য হবে ডোমিসাইল সার্টিফিকেট

আরও পড়ুন: উত্তর প্রদেশে ভোটার তালিকা সংশোধনের সময়সীমা এক মাস বাড়াল নির্বাচন কমিশন, চূড়ান্ত তালিকা ১০ এপ্রিল
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

বানান বিভ্রাট ও বয়সের ফারাকে নোটিস! বাংলার SIR শুনানিতে এআই টুল নিয়ে নির্বাচন কমিশনকে কড়া ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ছাব্বিশের বিধানসভা নির্বাচন: ১৫ ফেব্রুয়ারির মধ্যে পুলিশ কর্তাদের বদলি দ্রুত সম্পন্ন করতে নির্দেশ কমিশনের

আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার