২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাতে নারীদের সুরক্ষায় ‘পিঙ্ক বুথ’ ও বিশেষ টহলদারি, ঘোষণা মমতার

পুবের কলম, ওয়েবডেস্ক: নারীসুরক্ষা আরও জোরদার করতে শহরে দু’টি নতুন উদ্যোগ চালু করছে কলকাতা পুলিশ। শনিবার এই ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহরের গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে মোড়ে চালু হবে ‘পিঙ্ক বুথ’, পাশাপাশি রাত পর্যন্ত রাস্তায় ঘুরবে মহিলা পুলিশের বিশেষ টহলদারি দল ‘শাইনিং’। ঘোষণা অনুযায়ী, শনিবার সন্ধ্যা থেকেই শহরের ব্যস্ত ও গুরুত্বপূর্ণ মোড়গুলিতে বসানো হবে ‘পিঙ্ক বুথ’। এই বুথগুলি সম্পূর্ণভাবে মহিলা পুলিশ আধিকারিকদের দ্বারা পরিচালিত হবে এবং প্রতিদিন সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে। শহরের মহিলারা যে কোনও সমস্যায় সরাসরি সেখানে গিয়ে সাহায্য চাইতে পারবেন।

এ ছাড়া রাত ৮টা থেকে ভোর ২টো পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় টহল দেবে মহিলা পুলিশের বিশেষ মোবাইল দল ‘শাইনিং’। ইএম বাইপাস-সহ একাধিক প্রধান সড়কে এই টহলদারি চলবে। মুখ্যমন্ত্রী জানান, রাতে কর্মরত বা প্রয়োজনবশত বাইরে থাকা মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: রাতের কলকাতায় শক্তিশালী ভূমিকম্প, উৎসস্থল মায়ানমার

সম্প্রতি কলকাতার পুলিশ কমিশনার পদে পরিবর্তন আনা হয়েছে। মনোজ বর্মার পরিবর্তে দায়িত্ব পেয়েছেন সুপ্রতিম সরকার। দায়িত্ব নেওয়ার পর থেকেই শহরে পুলিশের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। রাতের নাকা তল্লাশি জোরদার হয়েছে, এবং বিভিন্ন মোড়ে স্বয়ং পুলিশ কমিশনারের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। পুলিশকে আরও সক্রিয়ভাবে রাস্তায় থাকার বার্তা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ইডেনে শ্বাসরুদ্ধকর জয়ে প্লে অফের পথে থাকল কলকাতা নাইট রাইডার্স

দেশের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতনের ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে রাজধানী নয়াদিল্লি-সহ একাধিক রাজ্যে নারীদের নিরাপত্তা প্রশ্নের মুখে। সেই প্রেক্ষাপটে তুলনামূলকভাবে নিরাপদ শহর হিসেবে পরিচিত কলকাতায় এই নতুন উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। রাজ্য সরকারের আশা, এই পদক্ষেপ শহরের নারী নিরাপত্তাকে আরও মজবুত করবে।

আরও পড়ুন: দেরি করে ঘুমাতে নিষেধ করেছেন মহানবী সা.

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

কেরালার কোঝিকোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ট্রাকের ধাক্কায় মৃত ৪, আশঙ্কাজনক ১

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাতে নারীদের সুরক্ষায় ‘পিঙ্ক বুথ’ ও বিশেষ টহলদারি, ঘোষণা মমতার

আপডেট : ২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার