০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মর্ডানা টিকার ২৫ লক্ষ ডোজ, বাংলাদেশকে পাঠাল আমেরিকা

পুবের কলম,ওয়েবডেস্ক: বিশ্বব্যাপী করোনা ভ্যাকসিন সমবণ্টনের লক্ষ্যে রাষ্ট্রসংঘের কোভ্যাক্স কর্মসূচির আওতায় বাংলাদেশকে ভ্যাকসিনের বহুমূল্যবান অনুদান পাঠাল আমেরিকা। এটি বিশ্বের কোনও দেশকে দেওয়া আমেরিকার দ্বিতীয় অনুদান। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার আমেরিকা থেকে প্রেরিত টিকার ২৫ লক্ষ ডোজ গ্রহণ করেছেন। অনুদানকৃত টিকার প্রথম সরবরাহকে স্বাগত জানাতে ২ জুলাই রাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আবদুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বিদেশসচিব মাসুদ বিন মোমেন এবং স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়াও। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টিকার বৈশ্বিক চাহিদা পূরণে সহায়তার লক্ষ্যে ৮০ মিলিয়ন ডোজ টিকা দান করার ঘোষণা করেছিলেন। সেই ঘোষণা মাফিকই বাংলাদেশকে ২৫ লক্ষ মর্ডানার ডোজ পাঠানো হল।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র বাংলাদেশীদের স্বাস্থ্য রক্ষায় এবং করোনা মোকাবিলায় বাংলাদেশ সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে চলেছে। এখনও পর্যন্ত কোভিড বিরোধী যুদ্ধে সহায়তা হিসেবে বাইডেন সরকার প্রতিরক্ষাবিভাগ, স্টেট ডিপার্টমেন্ট এবং সিডিসি-র মাধ্যমে বাংলাদেশকে ৮৪ মিলিয়ন ডলারেরও বেশি অনুদান দিয়েছে। এই সহায়তা সাধারণ মানুষের জীবন বাঁচাতে ও করোনায় আক্রান্তদের চিকিৎসায় সহায়তা করার পাশাপাশি বাংলাদেশের করোনা পরীক্ষার সক্ষমতা ও সামর্থ্যকে অনেকটাই বাড়িয়েছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

কফ সিরাপে মৃত্যু ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত বিধানসভা, ‘কো-মর্বিডিটিই দায়ী’ জানাল রাজস্থান সরকার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মর্ডানা টিকার ২৫ লক্ষ ডোজ, বাংলাদেশকে পাঠাল আমেরিকা

আপডেট : ৪ জুলাই ২০২১, রবিবার