০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

করোনা সংকটে এবছরেও গোটা ওড়িশায় বাতিল রথযাত্রা, নির্দেশিকা সুপ্রিম কোর্টের

পুবের কলম, ওয়েবডেস্ক: সারা ওড়িশায় বাতিল রথযাত্রা, নয়া নির্দেশিকা সুপ্রিম কোর্টের। করোন আবহে এবছরেও বাতিল করা হল রথযাত্রা। এ বছর রথযাত্রা ১২ জুলাই। প্রতিবছরই রথযাত্রার দিন ভক্তদের ঢল নামে এই পুরীতে। দেশ-বিদেশ থেকে প্রচুর মানুষ এখানে এসের ভিড় জমান। মহাধুমধাম করে ওড়িশায় পালিত হয় রথযাত্রা উৎসব।

এদিকে করোনা সংকটে শুধু পুরী নয়, সারা ওড়িশাতেই রথযাত্রা পালনের অনুমতি দেয়নি সুপ্রিম কোর্ট। গতবারের মতো এবারও করোনা ভাইরাসের কারণে বাতিল হয়ে গেল রথযাত্রা। ওড়িশা রাজ্যের বিভিন্ন জায়গায় রথযাত্রা পালনের জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা হয়েছিল। তবে মহামারি পরিস্থিতিতে তা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

২০২০ সালের মতো এবারেও নিয়ম মেনে পুজো হবে পুরীর জগন্নাথ মন্দিরে। তবে ভক্তদের প্রবেশের অনুমতি মিলবে না। ফলে ভারাক্রান্ত হৃদয়ে এবারেও জগন্নাথকে স্মরণ করবে পুরীর অগণিত মানুষ।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

একতরফাভাবে ৫৮ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে: নির্বাচন কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ মমতার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

করোনা সংকটে এবছরেও গোটা ওড়িশায় বাতিল রথযাত্রা, নির্দেশিকা সুপ্রিম কোর্টের

আপডেট : ৬ জুলাই ২০২১, মঙ্গলবার