০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ওমিক্রন আক্রান্তদের পরিষেবা দিতে ব্রিটেনে স্বাস্থ্যকর্মীদের সহায়তায় নামল সেনা

পুবের কলম ওয়েবডেস্কঃ ব্রিটেনে ভয়াবহ চেহারা নিয়েছে ওমিক্রন। হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় দেশের সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সেনা সামালো বরিস জনসন সরকার।

আরও পড়ুন: গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইউরোপজুড়ে তুমুল বিক্ষোভ, লন্ডনে ৫০০ গ্রেফতার

আরও পড়ুন: এশিয়ার কালো টাকার নিরাপদ আশ্রয় লন্ডন!

শুক্রবার সে দেশের সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ‘এখন থেকে পরবর্তী তিন সপ্তাহ পর্যন্ত ন্যাশনাল হেলথ সার্ভিসের লন্ডন কার্যালয়ে ২০০ ব্রিটিশ সেনা মোতায়েন থাকবেন। তাদের একমাত্র কাজ হবে এনএইচএসের নির্দেশ অনুযায়ী দেশের স্বাস্থ্যকর্মীদের সহায়তা করা।’

আরও পড়ুন: গুজরাতের বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী

শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়ে গ্রেট ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, ‘মহামারির শুরু থেকেই শীতকালে করোনা সংক্রমণ বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে। এই কঠিন সময়ে স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়াতে আবারও এগিয়ে এল সেনাবাহিনী।’

দেশটিতে গত দু’ বছরে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১ কোটি ৪০ লাখ ১৫ হাজার ৬৫ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ১ লাখ ৪৯ হাজার ৫১৫ জনের।

সর্বধিক পাঠিত

‘আত্মবিশ্বাসই অসম্ভবকে সম্ভব করে’: বাণিজ্য চুক্তির পরেই ‘বিকশিত ভারত’-এর মন্ত্র শোনালেন প্রধানমন্ত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওমিক্রন আক্রান্তদের পরিষেবা দিতে ব্রিটেনে স্বাস্থ্যকর্মীদের সহায়তায় নামল সেনা

আপডেট : ৭ জানুয়ারী ২০২২, শুক্রবার