০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রথম জাতীয় কর্মসমিতির বৈঠক মমতার, কে কোন পদে তুঙ্গে জল্পনা!

file picture

পুবের কলম ওয়েবডেস্কঃ সদ্য গঠিত জাতীয় কর্মসমিতির বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহুর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন উত্তরবঙ্গ সফরে। সেখান থেকে তিনি ফিরবেন ১৭ ফেব্রুয়ারি। তারপরই হবে জাতীয় কর্মসমিতির বৈঠক। সেখানে নতুন কোন ঘোষণাও করতে পারেন দলনেত্রী এমনটাই তৃণমূল সূত্রের খবর।

আরও পড়ুন: দিলীপ ঘোষের আক্রমণের নিশানায় হুমায়ুন কবীর

গত শনিবার ১২ ফেব্রুয়ারি কালীঘাটে  দলের শীর্ষ নেতৃত্বের বৈঠক ডাকেন মমতা। সেখানেই ঘোষণা করা হয় নয়া জাতীয় কর্মসমিতির ২০ জন সদস্যের নাম। তবে কোন পদ ঘোষণা করা হয়নি। একই সঙ্গে বিলুপ্ত করা হয় দলের সমস্ত শীর্ষ পদের।

আরও পড়ুন: গাড়িতে বাইকের ঘষা লাগায় রাগ! ধাওয়া করে দুই ডেলিভারি বয়কে পিষে মারল দম্পতি

তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, আগামী ১৮ ফেব্রু্যারি, শুক্রবার কালীঘাটে দলের জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠকের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৭ তারিখ ফিরেই তিনি ১৮ তারিখ বৈঠকে বসবেন। সেখানে কিছু পদাধিকারীদের নাম ঘোষণা করতে পারেন তিনি।

আরও পড়ুন: পার্ক স্ট্রিটের হোটেল থেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ২

ইতিমধ্যেই রাজ্যের চার পুরনিগমে জয় পেয়েছে ঘাসফুল। শিলিগুড়ি বাদ দিয়ে বাকি তিনটি পুরনিগমে মেয়রের নাম ঘোষণার পাশাপাশি দলীয় সংগঠনকে ঢেলে সাজানোর বিষয়টিও রয়েছে। তাই আগামী শুক্রবার জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠক হাইভোল্টেজ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

সর্বধিক পাঠিত

রাইফেলের ভিডিও পোস্ট মুছে ফেলার জন্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন ওয়াইসি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রথম জাতীয় কর্মসমিতির বৈঠক মমতার, কে কোন পদে তুঙ্গে জল্পনা!

আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার