০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘আমি ভয় পাই না, এখানে হাজারবার আসব’, খেলা হবে স্লোগান তুলে বারাণসী থেকে বিজেপিকে তোপ মমতার

পুবের কলম, ওয়েবডেস্কঃ বারাণসীতে আজ দ্বিতীয়বার ভোট প্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই বাংলায় ১০৮টি পুরসভার ভোটের রেজাল্ট বের হয়।  সুনামি ঝড়ে আছড়ে পড়ে বিরোধীদের ওপরে। কার্যত বিরোধীশূন্য হয় বাংলা।  তার পরেই দলীয় কর্মীদের শুভেচ্ছা জানিয়ে উত্তরপ্রদেশের বারাণসী পাড়ি দেন তিনি।  এদিকে গতকালই যোগী রাজ্যে মমতার কনভয় ঘিরে বিক্ষোভ দেখানো হয়। উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ পরিস্থিতি। মমতা ঘিরে ধরে দেওয়া হয় ‘গো ব্যাক’ স্লোগান।

এদিকে বারাণসীর জনসভা থেকে বিজেপিকে কটাক্ষ করে একের পর এক তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, গতকাল আমার গাড়ি ঘিরে দেওয়া হয়েছে ‘গো ব্যাক’ স্লোগান। ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে আমাকে। আমি ভয় পাই না। আমি রুখে দাঁড়াই। আমার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়, আমাকে চলে যেতে বলা হয়। গাড়ি থেকে নেমে আমি চ্যালেঞ্জ করি। আমার গাড়িতও লাঠি চালানো হয়। আমার ওপর অনেক অত্যাচার হয়েছে। ঝুঁকিনি। আমাকে আটকানো হলে আমি এখানে হাজারবার আসব। খেলা হবে’।

আরও পড়ুন: নেতাজির জন্মজয়ন্তীতেও এসআইআর নিয়ে তীব্র আক্রমণ, কেন্দ্র ও কমিশনকে কাঠগড়ায় তুললেন মমতা

মমতা বলেন, বিজেপি সরকারে আসলে আবার উন্নাও, লখিমপুরের মতো ঘটনা ঘটবে। লখিমপুরে কৃষকদের গাড়িতে পিষে মারা হল। কৃষকদের কোনও মর্যাদা দেননি মোদি সরকার। মহিলাদের সুরক্ষায় উত্তরপ্রদেশে তৈরি হয়েছে অ্যান্টি রোমিও স্কোয়াড। কিন্তু সেই স্কোয়াড মহিলাদের অসম্মান করে। কাল আমার গাড়ি ঘিরেও আমাকে অসম্মান করা হয়েছে। তবে গালি-গালাজ করার জন্য  ধন্যবাদ।  এই অবস্থা দেখে বোঝাই যাচ্ছে বিজেপি হারছে।

আরও পড়ুন: সংশোধনীর নামে ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: ফের জ্ঞানেশকে চিঠি উদ্বিগ্ন মমতার

মমতা বলেন, আমাকে ধর্ম শেখাতে আসবেন না। আগে নিজেরা অন্যকে মর্যাদা দিতে শিখুন। কৃষকদের মর্যাদা দিতে জানে বিজেপি। খালি অচ্ছে দিনের নামে সব বিক্রি করছে বিজেপি।

আরও পড়ুন: এসআইআর নিয়ে ফের তোপ মমতার, নিশানায় নির্বাচন কমিশন ও বিজেপির আইটি সেল

মমতা সভা থেকে মোদিকে কটাক্ষ করে বলেন, ইউক্রেনে যুদ্ধ চলছে আর মোদি সভা করে বেড়াচ্ছে। পুতিনের সঙ্গে নাকি মোদির সম্পর্ক খুব ভালো। এতই যদি ভালো সম্পর্ক তাহলে ইউক্রেন থেকে পড়ুয়াদের দ্রুত নিয়ে আসুক। পড়ুয়ারা নিজের পয়সা দিয়ে আসবে কেন? কিছু হয়ে গেলে তার দায় কে নেবে? পড়ুয়াদের ফিরিয়ে না এনে খালি রাজনৈতিক সমাবেশ করে বেড়াচ্ছে মোদি।

তৃণমূল সুপ্রিমো তীব্র যোগীর সরকারের দিকে আঙুল তুলে বলেন, রাজ্যে সাধারণ মানুষের জন্য আমি একাধিক প্রকল্প করেছি। কিন্তু যোগী তার রাজ্যের মানুষের জন্য কি করেছে? যোগী নিজেকে সাধু বলে থাকেন, আসলে তিনি যোগী নন ভোগী। নামে যোগী আর কাজে ভোগী। ‘জয় শ্রীরাম’ স্লোগানও ঠিক নয়, ওটা আসলে হবে জয় সিয়ারাম।

মমতা একের পর তোপে বিজেপি বিদ্ধ করে বলেন, কাজ খুঁজতে উত্তরপ্রদেশের যুবকদের বাইরে যেতে হয়। ব্যাঙ্ক, রেল সেল সব বেচে দিচ্ছে মোদি সরকার। কৃষকদেরও মর্যাদা দেয়নি বিজেপি।

করোনার কথা উল্লেখ করে তৃণমূল সুপ্রিমো বলেন, করোনায় মৃতদেহ গঙ্গায় ভাসিয়ে দিয়ে পবিত্র গঙ্গাকে দূষিত করা হয়েছে।

সর্বধিক পাঠিত

সম্ভল হিংসা মামলা: পুলিশ ও রাজ্য সরকারের আরজি নিয়ে শুনানি স্থগিত ইলাহাবাদ হাইকোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘আমি ভয় পাই না, এখানে হাজারবার আসব’, খেলা হবে স্লোগান তুলে বারাণসী থেকে বিজেপিকে তোপ মমতার

আপডেট : ৩ মার্চ ২০২২, বৃহস্পতিবার