২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারতকে হুমকি দিল আমেরিকা

পুবের কলম প্রতিবেদক : রাশিয়ার বিরোধিতা না করে ভুল করেছে ভারত। ভারত বিপদে পড়লে রাশিয়া বাঁচাতে আসবে না। চিন আগ্রাসন চালালে রাশিয়া পাশে থাকবে না ভারতের। ঠিক এই ভাষাতেই ভারতকে হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। একইসঙ্গে আমেরিকা আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভারত রাশিয়া থেকে যতটা তেল নেয় তার থেকে বেশি তেল নিলে তা তারা ভালচোখে দেখবে না। কারণ, ইতিমধ্যেই তারা রাশিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞা চাপিয়েছে। সেই নিষেধাজ্ঞা অমান্য করে রাশিয়ার থেকে ভারত তেল আমদানি বাড়িয়ে দিলে পরিণতি ভাল হবে না।

আরও পড়ুন: রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে ভারত: বিনিয়োগ চুক্তি নিয়ে মার্কিন প্রেস সেক্রেটারি

বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল রাশিয়ার থেকে সস্তায় তেল কিনবে ভারত। এই জল্পনার মাঝেই দিল্লি সফরে এসেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দালীপ সিং। দালীপ দেখা করেন ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে। সেখানে তিনি ভারতকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশিয়া থেকে ক্রমাগত তেল আমদানির পরিমাণ বৃদ্ধি করলে ফল ভুগতে হবে ভারতকে। দালীপের বক্তব্য, তাঁরা রাশিয়ার বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করছে।

আরও পড়ুন: রাজস্থানে প্যালেস্তাইনের সমর্থনে স্টিকার লাগানোর অভিযোগ, ব্রিটিশ যুগলকে ভারত ছাড়ার নির্দেশ

আরও পড়ুন: ইউরোপের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্যচুক্তির পথে ভারত, উচ্ছ্বাসে মোদী

এই আবহে তারা ভারতকে পাশে চাইছে। কিন্তু, কেউ যদি এই নিষেধাজ্ঞাগুলিকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে তাহলে তার ফল ভুগতে হবে। রাশিয়া থেকে তেল আমদানি প্রসঙ্গে দালীপ বলেন, ‘আমরা চাই না হটাৎ করে ভারত রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ বাড়িয়ে দিক। আমেরিকা রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। আমরা ভারতে বন্ধুত্বের খাতিরে এসেছি, আমাদের নিষেধাজ্ঞার বিষয়টি ভারতকে বোঝাতে এসেছি। যে দেশগুলি সক্রিয়ভাবে এই নিষেধাজ্ঞাকে ফাঁকি দেবে তাদের ফল ভুগতে হবে।’ উল্লেখ্য, এই মার্কিন হুমকির মধ্যেই আবার রাশিয়ার বিদেশমন্ত্রী ভারত সফরে এসেছেন। ভারতকে প্রস্তাব দিয়েছেন, কি চায় ভারত? সব জোগান দেবে রাশিয়া। এই পরিস্থিতিতে ভারত এখন কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বেপরোয়া ট্রাকের ধাক্কায় টহল ভ্যান দুমড়ে মুচড়ে ৫ পুলিশকর্মীর মৃত্যু; আশঙ্কাজনক ২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারতকে হুমকি দিল আমেরিকা

আপডেট : ২ এপ্রিল ২০২২, শনিবার