০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কয়লা পাচার কাণ্ডে অভিষেকের বাড়িতে সিবিআই, বয়ান রেকর্ড করা হল রুজিরার

পুবের কলম, ওয়েবডেস্ক: কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে ভবানীপুরের বাড়িতে এলেন আট জনের সিবিআই দল। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ অভিষেকের বাড়িতে আসেন তারা। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রুজিরাকে।

কয়লাকাণ্ডে অভিষেক-রুজিরাকে নিয়ে একাধিক তোপ দেগেছে বিরোধী দলগুলো। এদিকে ই মামলায় অভিষেক ও রুজিরাকে চিঠি দিয়ে সিবিআই জানতে চান কবে তারা কথা বলতে পারবেন। সেই চিঠির জবার পাওয়ার পরেই আজ তার ভবানীপুরের বাড়িতে যান চার সদস্যের সিবিআই দল। মোট  আট জনের সদস্যের একটি দল তাঁকে জিজ্ঞাসাবাদ করছে৷ এর মধ্যে দুজন মহিলা আধিকারিক রয়েছেন। এদিন প্রথম দফা জেরার পর রুজিরার বয়ান রেকর্ড করা হয়েছে। ফের দ্বিতীয় দফায় জেরা করা হবে তাকে।

আরও পড়ুন: বালি ও কয়লা পাচার কাণ্ডে ইডির মেগা তল্লাশি: বাংলা ও দিল্লিতে একযোগে হানা

এর আগে দিল্লিতে ইডি-র জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ মূলত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কয়লাপাচার-কাণ্ডের টাকা-পয়সার হিসাব নিয়ে৷ এর আগে দিল্লিতে অভিষেক-রুজিরাকে তলব করে সিবিআই। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন৷  কারণ রুজিরা সেই সময় জানিয়েছিলেন, করোনা আবহে সন্তানদের ছেড়ে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার মুখোমুখি হওয়া সম্ভব নয়। কিন্তু, সেই আর্জি খারিজ করে দেওয়া হয়৷ এর পর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন৷ সুপ্রিম কোর্টের তরফে বলা হয়, কলকাতায় রুজিরা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হোক৷ সেই মতোই এ দিন তাঁদের জিজ্ঞাসাবাদ করার জন্য প্রস্তুতি নেয় সিবিআই।

আরও পড়ুন: এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ: কলকাতার একাধিক জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান

আরও পড়ুন: উন্নাও গণধর্ষণকাণ্ডের মূল অভিযুক্তের জামিন, হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই

সর্বধিক পাঠিত

একতরফাভাবে ৫৮ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে: নির্বাচন কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ মমতার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কয়লা পাচার কাণ্ডে অভিষেকের বাড়িতে সিবিআই, বয়ান রেকর্ড করা হল রুজিরার

আপডেট : ১৪ জুন ২০২২, মঙ্গলবার