১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টোকিওতে ফেন্সিংয়ে ইতিহাস গড়েও পরাজিত প্রথম ভারতীয় ফেন্সার ভবানী দেবী

পুবের কলম ওয়েবডেস্কঃ টোকিও অলিম্পিকে এবারই ভারত প্রথম অংশ নিল ফেন্সিংয়ে। প্রথম বারেই দুর্দান্ত জয় ছিনিয়ে নিলেন ভবানী দেবী। সোমবারের সকালটা ভালোই সূচনা হল।
প্রথম ম্যাচেই চমক ভবানীর ৷ তিউনিশিয়ার নাদিয়া আজিজিকে ১৫-৩ ব্যবধানে উড়িয়ে দিলেন তিনি ৷ মহিলাদের সাবরে ইভেন্টে ৬৪ রাউন্ড টেবলের খেলার ফলাফল এটি ৷ মীরাবাঈ চানু, পিভি সিন্ধুর পর এবার ভবানীকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করল দেশবাসী।
শৈশবে ফেন্সিং মোটেই পছন্দের খেলা ছিলনা, কিন্তু শেষ পর্যন্ত ফেন্সিংকেই বেছে নিতে বাধ্য হন তামিলনাড়ুর এই আ্যথলিট। দেশের প্রথম ফেন্সার হিসেবে টোকিও অলিম্পিকে অংশ নিয়েছেন সি এ ভবানী দেবী ৷ আর প্রথম ম্যাচেই দুরন্ত পারফরম্যান্স করলেন তিনি ৷
ভারতের হয়ে টোকিও অলিম্পিক্সে ইতিমধ্যেই ইতিহাস রচনা করেছেন ভবানী দেবী। শুধু প্রথম ভারতীয় ফেন্সার হিসাবে অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করাই নয়, তামিলনাড়ু মেয়ে টোকিওতে জিতে নিয়েছিলেন তাঁর প্রথম ম্যাচও। তবে শেষরক্ষা হল না। বিশ্বের তিন নম্বর ফেন্সার ব্রানেটের বিরুদ্ধে পরাজিত হলেন ভবানী দেবী।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে মামলা গ্রহণে অস্বীকৃতি সুপ্রিম কোর্টের,হাইকোর্টে যেতে নির্দেশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

টোকিওতে ফেন্সিংয়ে ইতিহাস গড়েও পরাজিত প্রথম ভারতীয় ফেন্সার ভবানী দেবী

আপডেট : ২৬ জুলাই ২০২১, সোমবার