০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইরাকি পার্লামেন্ট ভবনে প্রবেশ করল সদরপন্থীরা

পুবের কলম ওয়েবডেস্কঃ ­ইরাকের পার্লামেন্ট ভবনের দখল নিয়েছে বিক্ষোভকারীরা। বুধবার সুরক্ষিত গ্রিন জোনের নিরাপত্তা ভেদ করে সংসদে ঢুকে পড়ে শত শত বিক্ষোভকারী যারা মূলত শিয়া ধর্মনেতা মুক্তাদা আল সাদরের অনুসারী। প্রধানমন্ত্রী পদে মনোনয়ন নিয়ে বুধবার সকাল থেকেই রাজপথে নামে সদরের সমর্থকরা। তারা ভিআইপি এলাকায় ঢুকে পড়লে টিয়ার গ্যাস, জলকামান দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ, তবে ঠেকানো যায়নি। একপর্যায়ে সংসদ ভবনের দেওয়াল ও গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষোভকারীরা।

আরও পড়ুন: দীর্ঘ ৩ ঘণ্টা পর কমিশনে ঢুকলেন রাজীব সিনহা

এ সময় অধিবেশন কক্ষে এমপিদের আসনে বসে ছবি তোলেন অনেকে। সেসময় কোনও আইনপ্রণেতা সংসদে উপস্থিত ছিলেন না। এদিকে, বিক্ষোভকারীদের গ্রিন জোন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাদিমি। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর হওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। পরে অবশ্য সদরের আহ্বানে সব বিক্ষোভকারী সংসদ ভবন ত্যাগ করে। উল্লেখ্য, গত বছর অক্টোবরে ইরাকে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে ৩২৯ আসনের মধ্যে সদরের ব্লক বিজয়ী হয় ৭৩ আসনে।

আরও পড়ুন:   মোদির মার্কিন সফর ঘিরে তৈরি হচ্ছে উদ্দীপনা, ঐতিহাসিক সফরের তকমা

আরও পড়ুন: বঙ্গে প্রবেশ করল বর্ষা

এর মধ্য দিয়ে পার্লামেন্টে তারা সবচেয়ে বড় অংশ হয়ে ওঠেন। তবে এরপর সরকার গঠনের আলোচনা থমকে যায় এবং আল-সদর রাজনৈতিক প্রক্রিয়া থেকে সরে আসেন। এখন বিরোধী দল প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দিয়েছে প্রাক্তন মন্ত্রী ও প্রাদেশিক পরিষদের প্রাক্তন গভর্নর শিয়া আল সুদানিকে। তাকে ইরানপন্থী হিসেবে বিবেচনা করা হয়। এই মনোনয়নের বিরুদ্ধেই মাঠে নেমেছে আল সদর সমর্থকরা। তারা শিয়া আল-সুদানির প্রার্থিতার বিরোধিতা করেছে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সংসদে তুমুল বাকবিতণ্ডা: বিধি লঙ্ঘন-অধিবেশনে বাধার দায়ে বরখাস্ত ৮ বিরোধী সাংসদ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইরাকি পার্লামেন্ট ভবনে প্রবেশ করল সদরপন্থীরা

আপডেট : ২৮ জুলাই ২০২২, বৃহস্পতিবার