১২ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পুজোতে সারারাত মিলবে মেট্রো পরিষেবা

পুবের কলম প্রতিবেদক: এবছর পুজোর আগে রাজ্যবাসীর জন্য সুখবর দিল মেট্রোরেল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সপ্তমী থেকে নবমী পর্যন্ত সারারাত মেট্রোরেল চালানো হবে। পুজোর আগেই শুরু করা হবে জোকা-তারাতলা মেট্রোর ট্রায়াল সার্ভিস। পুজোর মধ্যে এই রুটে মেট্রো পরিষেবা পাওয়া যাবে বলে জানিয়েছে তাঁরা।

অতিরিক্ত যানজটের কারণে আগে বেহালা থেকে তারাতলা যেতে ৪০ মিনিট থেকে ১ ঘন্টা সময় লাগত। মেট্রো চালু হওয়ার পর তা কমে দাঁড়াবে মাত্র ১০-১৫ মিনিটে বলে দাবি কর্তৃপক্ষের।

আরও পড়ুন: রাতের কলকাতায় শক্তিশালী ভূমিকম্প, উৎসস্থল মায়ানমার

দক্ষিণেশ্বর থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১ টায় এবং শেষ মেট্রো ছাড়বে রাত ৩টে ৪৮ মিনিটে। কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৩টে ৫০ মিনিটে। দমদম এবং কবি সুভাষ থেকে শেষ মেট্রো পাওয়া যাবে ভোর ৪ টায়। সপ্তমী, অষ্টমী, নবমী- এই তিনদিন আপ ও ডাউনে মেট্রো সংখ্যা থাকবে ১২৪টি। তবে পঞ্চমী ও ষষ্ঠীতে মেট্রো চলবে সাধারণ সময়েই।

আরও পড়ুন: ইডেনে শ্বাসরুদ্ধকর জয়ে প্লে অফের পথে থাকল কলকাতা নাইট রাইডার্স

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, দশমীতে মেট্রো চলবে ১৩২টি। দক্ষিণেশ্বর থেকে এদিন শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৮ মিনিটে। কবি সুভাষ থেকে রাত ৯টা ৫০ মিনিটে এবং দমদম থেকে রাত ১০ টায় শেষ মেট্রো ছাড়বে।

আরও পড়ুন: দেরি করে ঘুমাতে নিষেধ করেছেন মহানবী সা.

সল্টলেক-শিয়ালদহ রুটে মধ্যরাত পর্যন্ত মেট্রো পরিষেবা মিলবে। শিয়ালদহ থেকে সকাল ১১টা ৫৫ মিনিটে এবং সেক্টর ফাইভ থেকে দুপুর ১২ টায় প্রথম মেট্রো পরিষেবা পাওয়া যাবে। শিয়ালদহ থেকে রাত ১১টা ৩৫ মিনিটে শেষ মেট্রো ছাড়বে।

সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১১:৪০ মিনিটে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাত পোহালেই ভোট, শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা বাংলাদেশে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুজোতে সারারাত মিলবে মেট্রো পরিষেবা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার