০৮ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরপ্রদেশে কিশোরীরকে ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের

লখনউ, ০৫ অক্টোবর: আবার উত্তরপ্রদেশ। ১৭ বছরের এক কিশোরীর নগ্ন দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল ওই রাজ্যে। সেখানে আউরাইয়ার দিবিয়াপুর থানার অধীনে ঘটেছে এই ঘটনা। ঘটনার কথা জানিয়েছে পুলিশ। মৃত কিশোরীর পরিবারের অভিযোগ, ধর্ষণ কে খুন করা হয়েছে। এই মৃত্যুতে রাজনীতির ছোয়া লেগেছে কংগ্রেসের এক টুইট ঘিরে। কংগ্রেস নিজেদের টুইটার হ্যান্ডেলে একটি ছবি প্রকাশ করেছে। সেখানে অভিযোগ করা হয়েছে, মৃতের দেহ নিয়ে পালাচ্ছে পুলিশ। যদিও কংগ্রেসের এই অভিযোগ অস্বীকার করেছে উত্তর প্রদেশ পুলিশ।

আরও পড়ুন: উত্তর প্রদেশে ভোটার তালিকা সংশোধনের সময়সীমা এক মাস বাড়াল নির্বাচন কমিশন, চূড়ান্ত তালিকা ১০ এপ্রিল

নির্যাতিতা নাবালিকার পরিবারের লোক সংবাদমাধ্যমে জানিয়েছেন, ভোরে পায়খানা করতে মাঠে গিয়েছিল ওই কিশোরী। কিন্তু অনেকক্ষণ কেটে গেলেও বাড়ি ফেরেনি সে। তখনই তাঁর খোঁজ শুরু করে পরিবারের লোক এবং প্রতিবেশীরা। সে সময়ই গ্রামের বাজরা ক্ষেতে নগ্ন দেহ উদ্ধার হয়। ঘটনার পর আউরাইয়ার পুলিশ সুপার চারু নিগম ফরেন্সিক বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে ওই গ্রামে পৌঁছয়। ঘটনা নিয়ে তদন্তের জন্য ইতিমধ্যেই তিনি এক বিশেষজ্ঞ দল গঠন করেছে।

আরও পড়ুন: দিনমজুরের কাছে ৭ কোটির আয়কর নোটিশ, উত্তরপ্রদেশে আতঙ্ক গ্রাস করেছে এক শ্রমিককে

ঘটনা নিয়ে একটি টুইটও করেছে কংগ্রেস। টুইটের ভিডিয়োতে দেখা যাচ্ছে, পুলিশকর্মীরা ওই দেহ নিয়ে যাচ্ছেন এবং এক মহিলা পিছন পিছন যাচ্ছেন। সেই ভিডিয়ো শেয়ার করে কংগ্রেস লিখেছে, “আউরাইয়ায় ১৭ বছরের কিশোরীর নগ্ন দেহ একটি মাঠে পাওয়া গিয়েছে। পুলিশ পৌঁছে দেহ নিয়ে পুড়িয়ে দিয়েছে। মহিলাদের বিরুদ্ধে ঘটা অপরাধে উত্তর প্রদেশ এক নম্বরে। কিন্তু কেউ এটাকে জঙ্গলরাজ বলে না।”

আরও পড়ুন: ‘সফটওয়্যার ইনটেনসিভ রিগিং’, অভিযোগ তৃণমুল কংগ্রেসের

পরিবারের অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

যুদ্ধের দামামা: ইরানকে সহায়তায় এগিয়ে এল হাজার হাজার ইরাকি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তরপ্রদেশে কিশোরীরকে ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের

আপডেট : ৫ অক্টোবর ২০২২, বুধবার