০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দিলীপের পরে কে হবেন রাজ্য সভাপতি, জোর চর্চা বিজেপির অন্দরমহলে

পুবের কলম ওয়েবডেস্কঃ রাজ্যে মসনদে আসার স্বপ্ন সফল না হলেও বঙ্গ বিজেপি তাঁর আমলে  পেয়েছে ১৮ জন সাংসদ এবং ৭৭ জন বিধায়ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং দিলীপ ঘোষের ভূমিকার কথা স্বীকার করেছেন। তবে রাজ্য সভাপতি পদে এবার শেষ হতে চলেছে দিলীপ ঘোষের মেয়াদ।

দলীয় রীতি মেনে পরপর দুবার রাজ্য সভাপতি বসার পর  তৃতীয় বারের জন্য বসা যাবেনা। তাই সরতেই হবে দিলীপ ঘোষকে। এমতাবস্থায় দাঁড়িয়ে কে হবেন বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি তা নিয়ে জল্পনা তুঙ্গে।

আরও পড়ুন: “মনরেগার ধারণাই শেষ করে দিতে চাইছে বিজেপি”, নয়া আইনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক রাহুলের

দলীয়  সূত্রে খবর বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা দিলীপবাবুর কাছেই জানতে চান বাংলার পরবর্তী রাজ্য সভাপতির নাম। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের নাম প্রস্তাব করেছেন দিলীপ নিজেই।

আরও পড়ুন: এসআইআর-এর নামে ‘মৃত্যুমিছিল’! ৮৪ জনের প্রাণহানির দায়ে বিজেপিকে তোপ মমতার

বিজেপির অন্দরে সুকান্তর পরিচিতি দিলীপ ঘনিষ্ঠ হিসেবেই। তবে নিজের এলাকায় সাংগঠনিক দক্ষতার পরিচয় তিনি আগেই দিয়েছেন। তবে এটাও জানা যাচ্ছে এবার দীর্ঘদিনের রীতি ভেঙে মহিলারাও আসতে পারেন দলের সাংগঠনিক শীর্ষ পদে। সেক্ষেত্রে উঠে আসছে লকেট চট্টোপাধ্যায় এবং দেবশ্রী চৌধুরীর নাম।

আরও পড়ুন: আরএসএস কোনও আধা-সামরিক সংগঠন নয়, বিজেপিকে দেখে সংঘের বিচার করলে ভুল হবে: মোহন ভাগবত

ট্যাগ :
সর্বধিক পাঠিত

কফ সিরাপে মৃত্যু ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত বিধানসভা, ‘কো-মর্বিডিটিই দায়ী’ জানাল রাজস্থান সরকার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দিলীপের পরে কে হবেন রাজ্য সভাপতি, জোর চর্চা বিজেপির অন্দরমহলে

আপডেট : ৬ অগাস্ট ২০২১, শুক্রবার