১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শুরু থেকেই জিম্বাবোয়েকে চাপে রাখতে চান অশ্বিন

পুবের কলম ওয়েব ডেস্ক: বিশ্বকাপের ‘সুপার-১২’-এ নিজেদের শেষ ম্যাচে রবিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগে সতর্ক ভারতীয় দলের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। শেষ চারে জায়গা পাকা করতে এই ম্যাচে জিততে হবে টিম ইন্ডিয়াকে। অশ্বিন জানালেন, রবিবারের ম্যাচে তাঁরা শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখতে চান।

শনিবার সাংবাদিকদের অশ্বিন বলেন, ‘রবিবার জিম্বাবোয়ে শুরু থেকেই পিছিয়ে পড়বে এমনটা ভেবে নেওয়ার কোনও কারণ নেই। দল হিসেবে ওরা যথেষ্ট ভালো। আমাদের লক্ষ্য থাকবে যাতে ওদের শুরু থেকেই চেপে ধরা যায়।

আমাদের যতটা সম্ভব নিখুঁত ক্রিকেট খেলতে হবে। বিশ্বকাপে কোনও দলকেই হারানোটা সহজ কাজ নয়। আমাদের শুরু থেকেই ভালো ব্যাটিং করতে হবে। বোলারদেরও লক্ষ্য থাকবে, জিম্বাবোয়ে ব্যাটাররা যেন সবসময় চাপে থাকে।’

সাংবাদিকরা অশ্বিনের সামনে মানকাডিং আউটের প্রসঙ্গও তোলেন। এই বিষয়ে ভারতের তারকা স্পিনার বলেন, ‘আমিও ওইভাবে আউট হতে চাইব না। তবে আমি চাই না, মানে এই নয় যে সুযোগ পেলেও আমি ব্যাটারদের ওইভাবে আউট করতে পারব না। মানকাডিং যেহেতু আউটের একটা প্রকার এবং এটি নীতিবিরুদ্ধ নয়, তাই এতে আমি কোনও সমস্যা দেখছি না। অনেকে মানকাডিং নিয়ে বিপক্ষ মত পোষণ করতেই পারেন।’

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রমজানের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শুরু থেকেই জিম্বাবোয়েকে চাপে রাখতে চান অশ্বিন

আপডেট : ৬ নভেম্বর ২০২২, রবিবার