০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিরাটিতে মর্মান্তিক দুর্ঘটনা, নিজের বাড়িতে আগুনে ঝলসে মৃত্যু বৃদ্ধ বাবা সহ ছেলের, গুরুতর জখম বৃদ্ধা

পুবের কলম, ওয়েবডেস্ক: বিরাটিতে মর্মান্তিক দুর্ঘটনা। আগুনে ঝলসে মৃত্যু পরিবারের দুই সদস্যের। মঙ্গলবার ভোররাতে বিরাটির একটি বসতবাড়িতে আগুন লাগে। ঘুমের মধ্যেই করুণ পরিণতি। ঝলসে মৃত্যু ব্যাঙ্ককর্মী ও তাঁর ৯৯ বছরের বৃদ্ধ বাবার। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক বৃদ্ধা।

এদিন ভোররাতেই মৃত্যু এসে দাঁড়ায় শিয়রে। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়। শোকস্তব্ধ গোটা পাড়া। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ বিরাটি বিরাটি এক নম্বর মহাজাতি নগরের একটি বাড়িতে আগুন লাগে। আগুন দেখে স্থানীয় মানুষরাই প্রথমে নেভানোর কাজে যান। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। নিমতা থানার পুলিশকে ঘটনার খবর দেওয়া হয়।

আরও পড়ুন: ছেলে-মেয়েকে হিয়ারিংয়ের নোটিশ, আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধ বাবার

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভোররাতে হঠাৎ বিকট শব্দ পান তারা। ঘরের বাইরে এসে দেখি ব্যাঙ্ককর্মী বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আগুন লেগেছে। চিৎকার চেঁচামেচি করে বাসিন্দাদের সতর্ক করার চেষ্টা করা হলেও বাড়ি থেকে সেসময় কারও আওয়াজ পাওয়া যায়নি বলে জানা যায়। ওই বাড়িতে ৯২ বছরের বৃদ্ধ বিজয়কুমার বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতেন তাঁর স্ত্রী ও ছেলে। বিজয়বাবুর ছেলে বিদ্যুৎ ছিলেন এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।
ঘরের দরজা ভেঙে দেখা যায় দোতলায় একটি তিন জন পড়ে রয়েছেন। তড়িঘড়ি তাদের বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাদের পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। বিজয়বাবুর স্ত্রীর অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। তিনি আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। এই বাড়িটি বিজয়কুমার বন্দ্যোপাধ্যায়ের। বয়স ছিল বয়স ৯২ বছর। তিনি তাঁর স্ত্রী ও ছেলে বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বাড়িতে থাকেন। বিদ্যুৎবাবুও রাষ্ট্রায়ত্ত্ব একটি ব্যাঙ্কের কর্মী।

আরও পড়ুন: মোদির সভায় যোগ দিতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রেনের ধাক্কায় মৃত ৪, শোকার্ত পরিবারের পাশে তৃণমূল

আরও পড়ুন: SIR-এর কাজ সেরে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল BLO-র
সর্বধিক পাঠিত

সম্ভল হিংসা মামলা: পুলিশ ও রাজ্য সরকারের আরজি নিয়ে শুনানি স্থগিত ইলাহাবাদ হাইকোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিরাটিতে মর্মান্তিক দুর্ঘটনা, নিজের বাড়িতে আগুনে ঝলসে মৃত্যু বৃদ্ধ বাবা সহ ছেলের, গুরুতর জখম বৃদ্ধা

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, মঙ্গলবার