০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে দেখা করলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু

আরও পড়ুন: নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক, ‘এমন কমিশন দেখিনি’ বেরিয়ে তোপ মুখ্যমন্ত্রীর

পুবের কলম ওয়েবডেস্ক: বৃহস্পতিবার দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে দেখা করলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। এই সময় হিমাচল প্রদেশ কংগ্রেস সভাপতি প্রতিভা সিং এবং কংগ্রেস বিধায়করা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লি পৌঁছেছেন সুখু। সুখু এখানে কংগ্রেসের সিনিয়র নেতাদের সাথে দেখা করছেন এবং ভারত জোড়ো যাত্রায় অংশ নিতে শুক্রবার রাজস্থানে যাবেন।

আরও পড়ুন: আমি ডবল ইঞ্জিন সরকার নই, আমাদের সরকার মানুষের সরকার: সিঙ্গুরের সভায় মুখ্যমন্ত্রী

সুখু কংগ্রেসের সিনিয়র নেতাদের সঙ্গেও দেখা করে রাজ্যে তাঁর মন্ত্রিসভা নিয়ে আলোচনা এবং পরামর্শ করেন। সুখু আজ অন্যান্য কংগ্রেস নেতাদের পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গেও আনুষ্ঠানিক বৈঠক করতে পারেন।কংগ্রেস নেতা রাহুল গান্ধি , জাতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি  এবং মল্লিকার্জুন খাড়গের সঙ্গে  আলোচনার পরেই রাজ্যের মন্ত্রীদের দফতর বন্টনের সিদ্ধান্ত  নেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: এসআইআর-এর প্রতিবাদ: ফেব্রুয়ারি নাগাদ দিল্লি যেতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী

সর্বধিক পাঠিত

উত্তরাখণ্ডে ভয়াবহ পথ দুর্ঘটনা: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, দুই মহিলাসহ মৃত ৩

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে দেখা করলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার