১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে আসা ৪ বিদেশি পর্যটক করোনা পজিটিভ

পুবের কলম, ওয়েবডেস্ক:  চিনের সুনামির মতো লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। গতকাল চিন থেকে ভারতে ফেরা এক ব্যক্তির মধ্যে করোনা ধরা পড়েছে। আক্রান্ত ব্যক্তি আগ্রার বাসিন্দা। বিদেশ ফেরত চার যাত্রীদের মধ্যে একজন মায়ানমার, একজন থাইল্যান্ড ও দুইজন ইংল্যান্ড থেকে এসেছেন। তারা সকলেই বৌদ্ধগয়ায় এসেছিলেন। করোনা নিয়ে ফের বাড়ল চিন্তা। বিদেশ ফেরত চার যাত্রীরই করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। ফলে আতঙ্ক ক্রমশই বাড়ছে। সোমবার বিহারের গয়া বিমানবন্দরে বিদেশ থেকে আগত চার যাত্রীর আরটি-পিসিআর পরীক্ষায় করোনা রিপোর্ট পজেটিভ আসে। আপাতত ওই চারজন যাত্রীদের একটি হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে।

মায়ানমার থেকে আসা ব্যক্তি ব্যাঙ্কক থেকে ভারতের উড়ানে আসেন। বিমানে মোট ৩৩ জন যাত্রী ছিলেন। সব যাত্রীর দিকেই নজর রেখেছে প্রশাসন।

আরও পড়ুন: রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে ভারত: বিনিয়োগ চুক্তি নিয়ে মার্কিন প্রেস সেক্রেটারি

ভারতে ২৪ ঘণ্টায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৯৬ জন। গত একদিনে করোনা আক্রান্তের ১৯০। সুস্থতার হার ৯৮.৮ শতাংশ।

আরও পড়ুন: রাজস্থানে প্যালেস্তাইনের সমর্থনে স্টিকার লাগানোর অভিযোগ, ব্রিটিশ যুগলকে ভারত ছাড়ার নির্দেশ

এক চিকিৎসক জানিয়েছেন, চিনে শূন্য কোভিড নীতি নেওয়া হয়েছিল। বেশিরভাগ মানুষই গৃহবন্দী। ফলে হঠাৎ করে লকডাউন তুলে দেওয়ার জন্য এই সমস্যা তৈরি হয়েছে। কারণ ভারতে হার্ড ইমিউনিটি ক্ষমতা তৈরি হয়েছে। ফলে চিনের মতো অবস্থা ভারতে তৈরি হওয়ার সম্ভাবনা নেই। এছাড়াও চিনে যেখানে ৫০ শতাংশ ভ্যাকসিন সম্পূর্ণ হয়েছে, সেখানে ভারতে ভ্যাকসিনের সাফল্যের হার খুব ভালো। কাজেই ভীত হওয়ার কোনও প্রয়োজন নেই, সজাগ থাকতে হবে।

আরও পড়ুন: ইউরোপের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্যচুক্তির পথে ভারত, উচ্ছ্বাসে মোদী

সর্বধিক পাঠিত

সরকারি অনুষ্ঠানে বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’, নতুন নির্দেশিকা জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারতে আসা ৪ বিদেশি পর্যটক করোনা পজিটিভ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, সোমবার