০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দুর্ঘটনার কবলে  প্রধানমন্ত্রীর ভাইয়ের গাড়ি, প্রহ্লাদ মোদি সহ আহত চার ,দেখুন সেই ভিডিও

পুবের কলম ওয়েবডেস্ক: দুর্ঘটনার কবলে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ মোদির গাড়ি। গাড়িতে প্রহ্লাদ ছাড়াও ছিলেন তাঁর স্ত্রী, পুত্র, পুত্রবধূ ও নাতি। সকলে মিলেই মাইসোর থেকে বান্দিপুরার দিকে যাচ্ছিলেন। প্রহ্লাদ মোদি সহ গাড়ির আরোহীরা সকলেই কমবেশি আহত হয়েছেন। তাঁদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে জানা যাচ্ছে আপাতত সকলেই বিপদমুক্ত। যে মার্সিডিজটিতে তাঁরা ছিলেন সেটি একেবারে দুমড়মুচড়ে গিয়েছে। বেলা দুটো নাগাদ এই  দুর্ঘটনাটি ঘটে।মাইসোরের পুলিশ সুপার সীমা লাটকার ঘটনাস্থলে যান।  হাসপাতালেও যান তিনি। যাবতীয় বিষয় খতিয়ে দেখেন।সবমিলিয়ে গাড়িতে ছিলেন মোট পাঁচজন। আহত হয়েছেন প্রহ্লাদ মোদি  তাঁর ছেলে মেহুল মোদি, পুত্রবধূ এবং নাতি মিনাথ মেহুল মোদি এবং তাঁদের গাড়ি চালক।

আরও পড়ুন: মানুষের মৃত্যুকে নাটক বলছেন? নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ অভিষেকের

আরও পড়ুন: বিহারে ফের জঙ্গল-রাজ ফেরানোর চেষ্টা হচ্ছে, ভোট প্রচারে এসে রাহুল-তেজস্বীদের আক্রমণ মোদির

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বেশ কিছু ভিডিও। যাতে দেখা যাচ্ছে ভেঙেচুরে দুমড়েমুচড়ে গিয়েছে গাড়িটি। এরপরেই কীভাবে এই ঘটনা তা নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। গাড়িতে কোনও সমস্যা ছিল না তাও খতিয়ে দেখা হছে বলে খবর।  পুলিশ সূত্রের খবর প্রহ্লাদ মোদির চোট লেগেছে কাঁধে। তাঁর ছেলের পা ভেঙেছে।

সর্বধিক পাঠিত

সংসদে তুমুল বাকবিতণ্ডা: বিধি লঙ্ঘন-অধিবেশনে বাধার দায়ে বরখাস্ত ৮ বিরোধী সাংসদ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দুর্ঘটনার কবলে  প্রধানমন্ত্রীর ভাইয়ের গাড়ি, প্রহ্লাদ মোদি সহ আহত চার ,দেখুন সেই ভিডিও

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার