০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাকেতের জামিনের আবেদন খারিজ করল গুজরাত আদালত

পুবের কলম ওয়েবডেস্ক:  সমস্যা আরও বাড়ল তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখেলের। গুজরাত আদালতে ফের জামিনের আবেদন খারিজ হল তাঁর। এর আগে সেশন কোর্টেও জামিনের আবেদন করেছিলেন তিনি। সেখানেও জামিনের আবেদন খারিজ হয়েছিল বলে খবর। এদিন আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, চার্জশিট জমা না হওয়া পর্যন্ত তাঁকে জামিন দেওয়া হবে না।

আরও পড়ুন: খালিদ-শরজিলের জামিনের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

উল্লেখ্য,গুজরাতের মোরবিতে সেতু দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সেখানে সফরের খরচ নিয়ে টুইট করেছিলেন তিনি। তিনি লিখেছিলেন, ওই সফরের খরচ মোট ক্ষতিপূরণের চেয়ে বেশি। এই সংক্রান্ত টুইটে ভুয়ো তথ্য তুলে ধরার অপরাধে তাঁকে রাজস্থান থেকে গ্রেফতার করা হয়। পরে তিনি আমেদাবাদে আদালত থেকে জামিন পান। ফের আরও একবার তাঁকে ধরা হয়। এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছিল, এটা বিজেপির প্রতিহিংসার রাজনীতি।

আরও পড়ুন: রাষ্ট্রপতিকে দিয়ে নয়া সংসদ ভবন উদ্বোধনের আর্জি খারিজ করল শীর্ষ আদালত  

আরও পড়ুন: উমর খালিদের জামিনের আবেদনের শুনানি

কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বারবারই বঞ্চনার অভিযোগে সরব হয়েছে তৃণমূল। তা নিয়ে দুতরফেই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। শিক্ষক নিয়োগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত সহ একাধিক ঘটনায় দুই শিবিরের তপ্ত বাক্যবাণ এখনও জারি। তারই মধ্যে সাকেতের এই গ্রেফতারিতে বিজেপির দিকে আঙুল বাড়িয়েছে তৃণমূল শিবির।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সংসদে তুমুল বাকবিতণ্ডা: বিধি লঙ্ঘন-অধিবেশনে বাধার দায়ে বরখাস্ত ৮ বিরোধী সাংসদ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সাকেতের জামিনের আবেদন খারিজ করল গুজরাত আদালত

আপডেট : ২৫ জানুয়ারী ২০২৩, বুধবার