০৮ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

স্থগিত জনগণনা

পুবের কলম ওয়েবডেস্ক: ২০২১ সালের জনগণনা কার্যত বন্ধ হয়ে গেল দেশে। মঙ্গলবার সংসদে কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, কোভিড-১৯  অতিমারির কারণে ২০২১ সালের জনগণনা, জনসংখ্যাপঞ্জি আপডেট-সম্পর্কিত কার্যক্রম আর কোনও নির্দেশ না আসা পর্যন্ত স্থগিত করা হয়েছে।

প্রায় তিন বছর আগে থেকেই এই জনগণনা শুরু হয়েছে। কিন্তু কোভিডের কারণে মাঝখানে বন্ধ হয়ে যায়। কোভিডকাল কেটেছে। কিন্তু কোনও অজ্ঞাত কারণে জনগণনা কার্যক্রম চালাচ্ছে না মোদি সরকার। চিনকে জনসংখ্যার দিক দিয়ে টেক্কা দিচ্ছে ভারত। বিশ্বের সর্ববৃহৎ জনসংখ্যার দেশ হতে চলেছে ভারতবর্ষ। সেই সময় আদমশুমারিতে এমন স্থগিতকরণের কারণ জানতে কৌতূহলী সাধারণ জনতা।

আরও পড়ুন: দেশজুড়ে শুরু হচ্ছে জনগণনা

দেশের বেশ কিছু লোকসভা ও বিধানসভা কেন্দ্রের সীমানা পুনর্বিন্যাস করছে কেন্দ্র। এর মধ্যে রাজনৈতিক ছক রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ঠিক এই কারণেই জনগণনায় গড়িমসি করছে সরকার। তাই পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ জনগণনা।

আরও পড়ুন: জনগণনায় ‘বিষ্ণুপ্রিয়া’ জাতির সঙ্গে মণিপুর যুক্ত না করার দাবি

আরও পড়ুন: আদমশুমারির সঙ্গে দেশের জাতি গণনা, ঘোষণা কেন্দ্রের
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ভুয়ো ভোটারে ছেয়েছে মোদির বারাণসী! ৯২০০ জনের তালিকা প্রকাশ করে এবার SIR নিয়ে তোপ বিজেপি মন্ত্রীরই

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্থগিত জনগণনা

আপডেট : ৭ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার