২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বালেশ্বর লাইনে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল, পার হল হাওড়া-পুরী বন্দে ভারত

পুবের কলম,ওয়েবডেস্ক: কথা ছিল, বুধবার থেকে বালেশ্বরের রেল লাইনে স্বাভাবিক হবে রেল চলাচল। তার একদিন আগেই সেই রেললাইনে যাত্রীবাহী রেলের চাকা গড়াল। দুর্ঘটনার তিনদিন পর আপ ও ডাউন লাইনে সোমবার সকালে একের পর এক যাত্রীবাহী রেল চলল বালেশ্বরের সেই ঘটনাস্থলের উপর দিয়ে। ঘণ্টায় ১০ কিমি বেগে চলছে ট্রেন।

রেল সূত্রে খবর, সকালে বালেশ্বরের উপর দিয়ে পুরী-শালিমার জগন্নাথ এক্সপ্রেস, পুরুষোত্তম এক্সপ্রেস, হাওড়া-পুরী বন্দে-ভারত এক্সপ্রেস ধীর গতিতে যায়। গতকাল রাতেই আপ ও ডাউন লাইন মেরামতের কাজ শেষ হয়। একাধিক মালগাড়ির চলে। এর কয়েক ঘণ্টার মধ্যেই যাত্রীবাহী রেল চলাচল শুরু হল।

আরও পড়ুন: রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে ভারত: বিনিয়োগ চুক্তি নিয়ে মার্কিন প্রেস সেক্রেটারি

গত শুক্রবার সন্ধেয় বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস, যশবন্তপুর এক্সপ্রেস ও মালগাড়ির সংঘর্ষের ঘটনায় ২৯৫ জনের মৃত্যু হয়। আহত হন হাজারের বেশি মানুষ। এখনও পর্যন্ত ১৬০টি অশনাক্ত মৃতদেহ ভুবনেশ্বরের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সংরক্ষিত রয়েছে। পরিবারের তরফে শনাক্ত না করলে, আর কয়েক ঘণ্টার মধ্যে সেগুলো সৎকার করবে রাজ্য সরকার।

আরও পড়ুন: রাজস্থানে প্যালেস্তাইনের সমর্থনে স্টিকার লাগানোর অভিযোগ, ব্রিটিশ যুগলকে ভারত ছাড়ার নির্দেশ

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

একই নথি জমা দিয়ে ভাইয়ের নাম এপ্রুভ, ডিলিট বোনের নাম: ক্ষোভ বংশীহারী ব্লকে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বালেশ্বর লাইনে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল, পার হল হাওড়া-পুরী বন্দে ভারত

আপডেট : ৫ জুন ২০২৩, সোমবার