০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দীর্ঘ ৩ ঘণ্টা পর কমিশনে ঢুকলেন রাজীব সিনহা

পুবের কলম,ওয়েবডেস্ক: পঞ্চায়েত ভোট উপলক্ষে চলছে দেদার অশান্তি। ঝরছে রক্ত। এখনও পর্যন্ত ১১ জনের মত  হারিয়েছেন প্রাণ। এ হেন পরিস্থিতিতে দীর্ঘ ৩ ঘণ্টা পর কমিশনের অফিস ঢুকলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। শনিবার সকাল ৭টায় শুরু হয়েছে ভোট। এর পরেই রাজ্যের বিভিন্ন অংশ তপ্ত হওয়ার দৃশ্য সামনে আসছিল।

সকাল থেকেই দফতরে ছিলেন না রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। এদিন সকাল ১০টা নাগাদ দফতরে এসে পৌঁছন তিনি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোনও প্রশ্নের উত্তর দেননি তিনি। তাঁকে একাধিক প্রশ্ন করা হয়। কিন্তু, গাড়ি থেকে নেমে কোনও জবাব দেননি রাজীব সিনহা। যদিও হাত তোলেন,  কিছুটা আশ্বস্থ করার ভঙ্গিতেই। কবে কি ভোটের ‘মিডিল হাফ’-এ অন্য দৃশ্য দেখা যাবে? অশান্তির যে চিত্র চোখে আসছে, তাতে লাগাম পড়বে?

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

কফ সিরাপে মৃত্যু ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত বিধানসভা, ‘কো-মর্বিডিটিই দায়ী’ জানাল রাজস্থান সরকার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দীর্ঘ ৩ ঘণ্টা পর কমিশনে ঢুকলেন রাজীব সিনহা

আপডেট : ৮ জুলাই ২০২৩, শনিবার