১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্পর্শকাতর ইস্যুতে ভরসা, ইসলামাবাদে এই প্রথম ভারতীয় দূতাবাসে প্রধান পদে গীতিকা শ্রীবাস্তব

পুবের কলম ওয়েবডেস্ক: সুরেশ কুমারের জায়গায় নতুন দায়িত্ব দেওয়া হল গীতিকা শ্রীবাস্তব’কে। এই প্রথম ইসলামাবাদে কোনও মহিলা আধিকারিককে ভারতীয় দূতাবাসের প্রধান পদের দায়িত্বে দিল ভারত। পাক রাজধানীতে ভারতীয় দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স পদের দায়িত্ব দেওয়া হয়েছে গীতিকা শ্রীবাস্তব’কে। ২০০৫ সালের ফরেন সার্ভিস ক্যাডারের অফিসার বর্তমানে নয়াদিল্লিতে বিদেশমন্ত্রকের যুগ্ম সচিব পদের দায়িত্ব সামলাচ্ছেন। দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ারস পদে কবে দায়িত্ব নিচ্ছেন গীতিকা! বিদেশমন্ত্রকের তরফে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে ভারত: বিনিয়োগ চুক্তি নিয়ে মার্কিন প্রেস সেক্রেটারি

প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর ইসলামাবাদের সঙ্গে নয়াদিল্লির সম্পর্কে  টানাপোড়েন চলছে। পাকিস্তানের মতো স্পর্শকাতর ইস্যুতে গীতিকার উপরেই ভরসা রাখছে ভারত সরকার। যে কারণেই হাই কমিশনের দায়িত্ব তাঁর উপর দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে গীতিকা’কে চিনেও নিযুক্ত করা হয়েছিল। তিনি কলকাতায় রিজিওনাল পাসপোর্ট অফিসার হিসাবেও কাজ করেছেন।

আরও পড়ুন: রাজস্থানে প্যালেস্তাইনের সমর্থনে স্টিকার লাগানোর অভিযোগ, ব্রিটিশ যুগলকে ভারত ছাড়ার নির্দেশ

আরও পড়ুন: ইউরোপের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্যচুক্তির পথে ভারত, উচ্ছ্বাসে মোদী
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্পর্শকাতর ইস্যুতে ভরসা, ইসলামাবাদে এই প্রথম ভারতীয় দূতাবাসে প্রধান পদে গীতিকা শ্রীবাস্তব

আপডেট : ২৯ অগাস্ট ২০২৩, মঙ্গলবার