১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পেস আক্রমণে পাকিস্তান এগিয়ে: আর পি সিং

পুবের কলম,ওয়েবডেস্ক: রবিবার এশিয়া কাপে ফের হাইভোল্টেজ ম্যাচ। প্রতিযোগিতায় সুপার-ফোর’এর ম্যাচে ওইদিন ভারতের বিরুদ্ধে খেলতে নামছে পাকিস্তান। প্রতিযোগিতায়র গ্রুপ পর্বে এই দুটি দল মুখোমুখি হয়েছিল। বৃষ্টির কারণে সেই ম্যাচ মাঝপথেই বাতিল হয়ে যায়। ওই ম্যাচে প্রথমে ব্যাট করতে নামা ভারতের টপ অর্ডারের ব্যাটিং লাইন আপকে কার্যত মাটি ধরিয়ে দেন পাক পেসাররা।

রবিবারের ম্যাচের আগে পাক দলের ফাস্ট বোলারদের প্রশংসা করে ভারতের প্রাক্তন পেসার আর পি সিং বলেন, ‘এটা মানতেই হবে যে পাকিস্তানের ফাস্ট বোলিং আক্রমণ ভারতের থেকে ভালো। শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফরা ঘন্টায় ১৫০ কিমি গতিতে বল করতে পারে। আমাদে বোলিং বিভাগও শক্তিশালী তবে পেস আক্রমণে ভারতের চেয়ে ওরা অবশ্যই কিছুটা এগিয়ে রয়েছে।’

এ দিকে ভারতের আর এক প্রাক্তন ব্যাটার রবিন উত্থাপ্পা বলছেন, শাহিন আফ্রিদি আগুনে ফর্মে থাকলেও রোহিত শর্মা, বিরাট কোহলিদের ক্ষমতা রয়েছে পাকিস্তানের পেস আক্রমণ সামাল দেওয়ার। একটি সংবাদ মাধ্যমে উত্থাপ্পা বলেন, ‘পাকিস্তানের কাছে অত্যন্ত দক্ষ এবং গতিশীল কয়েকজন বোলার রয়েছে। আর শাহিন শাহ আফ্রিদি এই মুহূর্তে অবিশ্বাস্য ফর্মে রয়েছে। হ্যারিস রউফও তাই। তবে আমি মনে করি, আমাদের দলের ব্যাটারদের ক্ষমতা রয়েছে ওদেরকে সামাল দিয়ে স্কোর বোর্ডে বড় রান তোলার।’

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

শেষ আটে জিম্বাবোয়ে, বিদায় অস্ট্রেলিয়া, টি-২০ বিশ্বকাপে চমক, ইতিহাস নেপালের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পেস আক্রমণে পাকিস্তান এগিয়ে: আর পি সিং

আপডেট : ৮ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার