১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারত-পাকিস্তান ম্যাচে রিজার্ভ-ডে নিয়ে ক্ষুব্ধ প্রসাদ

পুবের কলম,ওয়েবডেস্ক: এশিয়ান ক্রিকেট কাউন্সিল শুক্রবার জানিয়েছে,  এশিয়া কাপে রবিবার ভারত-পাকিস্তান ম্যাচে রিজার্ভ-ডে রাখা হয়েছে। অর্থাৎ বৃষ্টিতে রবিবার ম্যাচ ভেস্তে গেলে সোমবার ম্যাচ হবে। এসিসির এই সিদ্ধান্ত নিয়ে জোর বিতর্ক সৃষ্টি হয়েছে। এমনই বিচিত্র সিদ্ধান্ত নিয়ে খোলাখুলি নিজেদের অসন্তোষের কথা জানিয়ে দিয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এ বার আয়োজকদের এই সিদ্ধান্তের প্রবল সমালোচনা করলেন ভারতের প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদ। শনিবার তিনি টুইট করেছেন, ‘চুড়ান্ত লজ্জাজনক একটা সিদ্ধান্ত। আয়োজকরা প্রতিযোগিতা নিয়ে ছেলেখেলা করছেন। একটা প্রতিযোগিতায় কোনওভাবেই দুটি দলের জন্য আলাদা নিয়ম হতে পারে না। আমি চাই ভারত-পাকিস্তান ম্যাচের প্রথম এবং দ্বিতীয়, দুটি দিনই যেন বৃষ্টি হয়। দ্বিতীয় দিনে যেন আরোও বেশি বৃষ্টি হয়। এই নোংরা পরিকল্পনা যেন একদমই সফল না হতে পারে।’

এই প্রসঙ্গে বাংলাদেশের কোচ চন্ডীকা হাতুরেসিংহে জানিয়েছেন, ‘হটাৎ করে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল, তা আমার বোধগম্য হচ্ছে না। আমরাও রিজার্ভ ডে চেয়েছিলাম। নিয়ম হলে সেটা সবার জন্যই হওয়া উচিৎ।’ একই সুর শোনা গিয়েছে শ্রীলঙ্কা দলের কোচ ক্রিস সিলভারউডের গলায়। তিনি বলেন, ‘খবরটা শুনে অবাক হয়ে গিয়েছি। ধারণা ছিল না এমনটাও হতে পারে।’

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

শেষ আটে জিম্বাবোয়ে, বিদায় অস্ট্রেলিয়া, টি-২০ বিশ্বকাপে চমক, ইতিহাস নেপালের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারত-পাকিস্তান ম্যাচে রিজার্ভ-ডে নিয়ে ক্ষুব্ধ প্রসাদ

আপডেট : ৯ সেপ্টেম্বর ২০২৩, শনিবার