১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাড়তে পারে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের বয়স, ২৭ থেকে ৩০-এর ভাবনা

পুবের কলম, ওয়েবডেস্ক: বাড়তে পারে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের বয়স। এবিষয়ে ভাবনা চিন্তা শুরু করছে পুলিশের শীর্ষ কর্তারা। এতদিন কনস্টেবল পদে নিয়োগের বয়সসীমা ছিল ২৭, সেই বয়সের উর্ধ্বসীমা বাড়িয়ে ৩০ করা হতে পারে বলে প্রশাসন সূত্রে খবর। প্রসঙ্গত, করোনা ও নানা কারণে বন্ধ ছিল নিয়োগ প্রক্রিয়া। বহুদিন পরে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছে শীঘ্রই বাহিনীতে থাকা শূন্যপদ পূরণের জন্য পুলিশে নিয়োগ করা হবে। আগামী কয়েক মাসের মধ্যেই পুলিশে সমস্ত শূন্যপদে নিয়োগ সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ পুলিশের নয়া উদ্যোগ

সূত্রের খবর, বহুদিন বাদে নিয়োগ বিজ্ঞপ্তি বের হলেও অনেক প্রার্থীর বয়স পেরিয়েছে। ফলে বয়সের কারণে অনেকেই আবেদন করতে পারছেন না। এই সব কথা বিবেচনা করেই বয়সসীমা বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে রাজ্য পুলিশে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ২৭ বছর। সেই বয়সসীমা আরও তিন বছর বাড়িয়ে ৩০ বছর করার প্রস্তাব পেশ করেছে রাজ্য পুলিশ। এর ফলে বেকার যুবক যুবতীদের সামনে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: পাকিস্তানের পতাকা লাগিয়ে দাঙ্গার পরিকল্পনা, পুলিশের জালে দুই হিন্দুত্ববাদী

আরও পড়ুন: West Bengal Police: নয়া মোবাইল অ্যাপ
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

উত্তরপ্রদেশে মথুরায় একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার সুইসাইড নোট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাড়তে পারে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের বয়স, ২৭ থেকে ৩০-এর ভাবনা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার