পুবের কলম প্রতিবেদক: কাঁড়ি কাঁড়ি টাকা এবং অভাবনীয় ফুটবল পরিকাঠামোর কথা মাথায় রেখে সাম্প্রতিক অতীতে ইউরোপের প্রথমসারি ক্লাব থেকে নামী-দামি ফুটবলাররা সউদি আরবের ক্লাবে যোগ দিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন। আগেই এই তালিকায় নাম লিখিয়ে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমার জুনিয়র, করিম বেঞ্জেমা, সাদিও মানেরা। এবার পিএসজি ছেড়ে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের নামী ক্লাব আল আহলিতে যোগ দিলেন পিএসজি তারকা জুলিয়ান ডেক্সলার। ২৯ বছর বয়সী জার্মান মিডফিল্ডার ড্রেক্সলার স্থায়ী চুক্তিতে দোহা ভিত্তিক ক্লাবটিতে যোগ দিয়েছেন। যদিও পিএসজির হয়ে তার চুক্তির এক বছর বাকি ছিল। তা সত্ত্বেও তিনি আল আহলিতে দু’বছরের চুক্তিতে যোগ দিলেন। এর আগে ইতালি মিডফিল্ডার মার্কো ভেরাত্তি ও আবদু দিয়ালো কাতারের ক্লাবে যোগ দিয়েছেন। ভেরাত্তি ৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে আল-আরাবিতে যোগ দিয়েছেন। গত মাসে পিএসজি ছেড়ে আল-আরাবিতে যোগ দিয়েছেন সেনেগালিজ ডিফেন্ডার দিয়ালো। উল্লেখ্য, ২০১৪ বিশ্বকাপ জয়ী জার্মান দলের সদস্য ড্রেক্সলার ২০১৭ সালের জানুয়ারিতে পিএসজিতে যোগ দেন। যদিও গত মরশুমে তিনি লোনে বেনফিকার হয়ে খেলেছেন।
১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
পিএসজি ছেড়ে কাতারের নামী ক্লাব আল আহলিতে ড্রেক্সলার
-
কিবরিয়া আনসারি - আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার
- 35
সর্বধিক পাঠিত






































