পুবের কলম,ওয়েবডেস্ক: ইস্টবেঙ্গল কে ২-১ গোলে হারিয়ে কলকাতা লিগের সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচেও জিতে নিল মহামেডান স্পোর্টিং। প্রায় তিন বছর পর লাল হলুদ ব্রিগেডকে হারালো সাদাকালো ব্রিগেড। চলতি কলকাতা লিগে ইস্টবেঙ্গলের এটি প্রথম হার। ৮ জন আইএসএলের প্লেয়ার নামিয়েও সুরাহা করতে পারল না বিনো জর্জের ইস্ট বেঙ্গল। মহামেডান স্পোর্টিংয়ের হয়ে দুটি গোলই করলেন ডেভিড। ম্যাচের সেরাও হলেন তিনি। ম্যাচ শেষে মহামেডান স্পোর্টিং ফুটবলার শেখ ফইয়াজকে ইস্টবেঙ্গল এর এক এক ফুটবলার। ফইয়াজ যখন ওঠেন তখন তাকে ফের মারেন হরমোনজ্যোত খাবরা। যদিও তখন ম্যাচ শেষ হয়ে গেছে। মহামেডান ফাইনালের পথ প্রশস্ত করে ফেলেছে।
১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
জোড়া গোল ডেভিডের, ইস্টবেঙ্গলকে হারাল মহামেডান স্পোর্টিং
-
ইমামা খাতুন - আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার
- 55
ট্যাগ :
সর্বধিক পাঠিত






































