১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আগুনে পুড়ল কয়েকটি দোকান, জয়নগরে চাঞ্চল্য

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: আগুন জয়নগরে। কয়েক মিটার অন্তর জ্বলছে একটি করে দোকান, চাঞ্চল্য ছড়ালো শীতের রাতে জয়নগরের দক্ষিন বারাসতে। কেও আগুন ধরিয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে কে বা কারা আগুন ধরিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার তদন্তে জয়নগর থানার পুলিশ। আগুনের গ্রাসে পুড়ল কয়েক’টি দোকান। শনিবার রাতে আগুন লাগার এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন: এসআইআরের হয়রানির প্রতিবাদে জয়নগরের বামনের চকে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ এলাকার মানুষ

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাসত বাজারের ভেতর হঠাৎ তিন-চারটে দোকানে আগুন লেগে যায়। আগুন দেখতে পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। দোকান মালিকরা তড়িঘড়ি বালতি করে নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি দেখে খবর দেওয়া জয়নগর মজিলপুর দমকল বাহিনীকে। কিছু ক্ষণের মধ্যে দমকলের একটি ইঞ্জিন আসে। বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন নেভানো হয়।

আরও পড়ুন: ভয়াবহ আগুন জয়নগরে, তবে হতাহতের কোনো খবর নেই

স্থানীয়রা জানান, ‘যে দোকানগুলি আগুন ধরে গিয়েছে, সেগুলো কোনওটাই পর পর নয়। ১০-১৫ মিটার অন্তর একটি করে দোকানে আগুন লেগেছে। বোঝাই যাচ্ছে কেও ইচ্ছে করেই আগুন ধরিয়ে দিয়েছেন।’ তবে কে বা কারা আগুন ধরিয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।

আরও পড়ুন: খেলা হবে দিবস পালন জয়নগরে, উপস্থিত তিন প্রাক্তন ফুটবলার

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

উত্তরপ্রদেশে মথুরায় একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার সুইসাইড নোট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আগুনে পুড়ল কয়েকটি দোকান, জয়নগরে চাঞ্চল্য

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, রবিবার