কলকাতা, ২৮ নভেম্বর: কোন স্কুলের কত শূন্যপদ আছে তার সর্বশেষ তথ্য উৎসশ্রী পোর্টালে তোলার নির্দেশ দিল স্কুল শিক্ষা দফতর। মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত হওয়া এই বিজ্ঞপ্তি ঘিরে কিছু বিভ্রান্তিও তৈরি হয়েছে। উৎসশ্রী পোর্টাল বর্তমানে বন্ধ রয়েছে। প্রশ্ন উঠেছে তাহলে কি পোর্টাল খোলার সম্ভাবনা ফের তৈরি হয়েছে? যে কারণে স্কুলের সর্বশেষ শূন্যপদ স্কুল শিক্ষা দফতর দেখে নিতে চায়? এখন উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং চলছে। যতক্ষণ না নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে স্কুলের শূন্যপদ নিয়ে যেন কোনও বিভ্রান্তি না হয়, সেজন্য উৎসশ্রী পোর্টাল বন্ধ রেখে দিয়েছে স্কুল শিক্ষা দফতর। সেই নিয়োগ প্রক্রিয়া এখনো শেষ হয়নি। প্রশ্ন উঠেছে তাহলে শেষ হওয়ার আগে কেন পোর্টাল খুলতে বললো শিক্ষা দফতর। আবার কেউ কেউ মনে করছেন সম্প্রতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, শিক্ষকদের গ্রামে গিয়ে শিক্ষকতা বাধ্যতামূলক করা হতে পারে। প্রশ্ন উঠেছে সেজন্যই কি গ্রামে কত শূন্যপদ আছে তা আগে দেখে নিতে চায় স্কুল শিক্ষা দফতর? যদি নিয়ে শিক্ষা দফতর কোনোও মন্তব্য করেনি।
১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
শূন্যপদ কত, উৎসশ্রী পোর্টালে তোলার নির্দেশ দিল শিক্ষা দফতর
-
কিবরিয়া আনসারি - আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, মঙ্গলবার
- 105
ট্যাগ :
Bratya Basu Minister for Education of West Bengal Utsashree West Bengal Education Department West Bengal Education Minister West Bengal Education Minister Bratya Basu
সর্বধিক পাঠিত




































