১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ধোনির বাড়িতে এলো সাড়ে তিন কোটি টাকার নতুন মার্সিডিজ, অভিনবত্ব নাম্বার প্লেটেও

পুবের কলম ওয়েব ডেস্ক: মহেন্দ্র সিং ধোনির বাইক এবং গাড়ির প্রতি ভালবাসা নতুন জিনিস নয়। প্রায় প্রতিবছরই একটি করে দামি বাইক এবং একটি করে দামি গাড়ি আসে তার বাড়িতে। সেই তালিকায় এবার নবতম সংযোজন মার্সিডিজ জি ক্লাস। প্রায় সাড়ে তিন কোটি টাকায় মার্সিডিজের এই নতুন ভার্সনের জিপ মডেলের গাড়িটি কিনেছেন ভারতের বিশ্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সবচেয়ে বড় আকর্ষণ, গাড়িটির নাম্বার প্লেটে। ধোনির প্রিয় সংখ্যা সাত। ভারতীয় দলেও তিনি সাত নম্বর জার্সি পরতেন। তার বেশিরভাগ গাড়ির নাম্বার প্লেটে ৭ সংখ্যাটি কোথাও না কোথাও রয়েছে।

নতুন মডেলের এই মার্সিডিজেও রয়েছে ৭ সংখ্যাটি । নাম্বারটি দেখলে মনে হতে পারে যেন একেবারে   জেমস বন্ড । ধোনির এই নতুন গাড়ির নাম্বার হল ১এফ ৮০০০৭ । এমন ধরনের নাম্বার প্লেট সচরাচর মেলে না। কিন্তু ঝাড়খন্ড সরকার ধোনির কথা চিন্তা করেই এই নাম্বার প্লেট তাকে উপহার দিয়েছে। নতুন সেই গাড়ি নিয়ে রাঁচির রাস্তায় ঘুরে বেড়ালেন এমএসডি। সঙ্গী ছিলেন তার দীর্ঘদিনের বন্ধু সুমিত বাজাজ। যতক্ষণ গাড়ি নিয়ে ঘুরলেন, নিজেই ড্রাইভ করলেন।

সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ধোনির বাড়িতে এলো সাড়ে তিন কোটি টাকার নতুন মার্সিডিজ, অভিনবত্ব নাম্বার প্লেটেও

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার