বারাণসী, ৩০ নভেম্বর: জ্ঞানভাপি মসজিদের বৈজ্ঞানিক সমীক্ষার রিপোর্ট জমা দিতে আরও ১০ দিন সময় দিল আদালত। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া’র (এএসআই) আবেদনে সম্মতি দিল বারাণসী জেলা আদালত। সূত্রের খবর, সমীক্ষা ও রিপোর্ট জমা দেওয়ার জন্য অতিরিক্ত তিন সপ্তাহ সময় চেয়ে আদালতে আবেদন করেছিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এবিষয়ে জেলা বিচারক মন্তব্য করেন, ‘আশা করেছিলাম এএসআই সময়মতো কাজটি সম্পন্ন করবে।’ বিচারক এই মন্তব্য করে একপ্রকার বিরক্ত প্রকাশ করেছেন। আগামী ১১ ডিসেম্বর ফের এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।
০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
জ্ঞানভাপি মসজিদের রিপোর্ট জমায় আরও ১০ দিন দিল আদালত
-
কিবরিয়া আনসারি - আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার
- 118
সর্বধিক পাঠিত



























