১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুবাইয়ে আইপিএল নিলাম

পুবের কলম, ওয়েবডেস্ক: এই প্রথমবারের জন্যে আইপিএলের নিলাম আয়োজিত হবে বিদেশের মাটিতে। রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, ২০২৪ সালের আইপিএলের জন্য নিলাম হবে আগামী ১৯ ডিসেম্বর, দুবাইয়ে। এই মিনি নিলাম থেকে নেওয়া হবে মোট ৭৭ জন খেলোয়াড়কে। তার মধ্যে ৩০ জন বিদেশি। প্রতিযোগিতার ১০টি দলের হাতে রয়েছে মোট ২৬২.৯৫ কোটি টাকা।

মিনি নিলামে অবশ্য তারকা ক্রিকেটারের অভাব নেই। সেখানে থাকছেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ট্রেভিস হেডের মত তারকারা। নিজিল্যান্ডের রাচিন রবীন্দ্র নিলামে নিজের দর রেখেছেন ৫০ লক্ষ টাকা। তাঁর দিকে নজর রয়েছে একাধিক ফ্র্যাঞ্চাইজির । এদিকে মিনি নিলামে সব থেকে বেশি টাকা নিয়ে নামতে চলেছে গুজরাত টাইটানস। তাদের হাতে রয়েছে ৩৮.১৫ কোটি টাকা। কেকেআর নামবে ৩২.৭০ কোটি টাকা নিয়ে।

ট্যাগ :
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দুবাইয়ে আইপিএল নিলাম

আপডেট : ৩ ডিসেম্বর ২০২৩, রবিবার