১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বহিষ্কৃত সিবিএফ সভাপতি, নিষিদ্ধ হওয়ার মুখে ব্রাজিলের ফুটবল!

পুবের কলম, ওয়েবডেস্ক: নিষিদ্ধ হয়ে যেতে পারে ব্রাজিলের ফুটবল।সেই মর্মে এরইমাঝে ফিফার পক্ষ থেকে ব্রাজিলের ফুটবল ফেডারেশনে চিঠি গিয়েছে।মূলত এই পরিস্থিতি তৈরি হয়েছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন সভাপতিকে বরখাস্ত করার ঘটনাকে কেন্দ্র করে।ফুটবলে দূর্ণীতির অভিযোগে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্টে এডনালদো রদ্রিগেজকে ছাঁটাই করেছে রিও ডি জেনেরোর আদালত। এডনালদোকে পদ থেকে সরে যাওয়ার নির্দেশ দেয় ব্রাজিলের রিও ডি জেনেরোর স্টেট কোর্ট। এর পরেই ব্রাজিল ফুটবল ফেডারেশনের কাছ থেকে পুরো ঘটনার ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠায় ফিফা। তারা যদি বোঝে, ওই দূর্ণীতি ফুটবলকে ঘিরেই, তাহলে গোটা ব্রাজিল ফুটবল ফেডারেশনকে বহিষ্কার করবে ফিফা।

এর আগে ২০২১ সালে রোজেরিও ক্যাবোকলো যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় তাকে সিবিএফের প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তার জায়গায় এডনালদো অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে সিবিএফের দায়িত্ব নেন।পরবর্তীতে নির্বাচনে জয় পেয়ে সেই এডনালদোই স্থায়ীভাবে প্রেসিডেন্ট পদে বহাল হন। তার মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত। কিন্তু একছরের মধ্যেই তার পদ নিয়ে শঙ্কা দেখা দিল। তার বিরুদ্ধেই সিবিএফের বর্তমান কিছু নির্বাহী কর্মকর্তা অনিয়মের অভিযোগ আনেন।

গোটা বিষয়টি নিয়ে শুরু হয় অন্তর্বর্তী তদন্ত। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। সেই মতো রিও ডি জেনেরোর কোর্ট এডনালদোকে তার পদ থেকে ছাঁটাই করে আগামী ৩০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করার নির্দেশ দেয়। তার মধ্যে আবার ফিফা চিঠি পাঠিয়ে গোটা পরিস্থিতির মোড় এখন ঘুরিয়ে দিয়েছে। এখন দেখার, সিবিএফ ফিফাকে কি রিপোর্ট দেয়। আর বিশ্ব ফুটবল সংস্থা কি সিদ্ধান্ত নেয় ব্রাজিল ফুটবলকে নিয়ে।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বহিষ্কৃত সিবিএফ সভাপতি, নিষিদ্ধ হওয়ার মুখে ব্রাজিলের ফুটবল!

আপডেট : ৮ ডিসেম্বর ২০২৩, শুক্রবার