১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রেফারিকে ঘুষি ক্লাব সভাপতির, তাতেই বন্ধ দেশের ফুটবল লিগ

পুবের কলম, ওয়েবডেস্ক: সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় মাঠে ঢুকে রেফারিকে এক ঘুষি মেরে বসেন আঙ্কারাগুজু ক্লাবের সভাপতি। তাতে ওই রেফারি মাটিতে ছিটকে পড়ে যান। ঘুষির আঘাতে চোখের নীচে কালশিটে পড়ে যায়। সেই চোখ ঢেকে রেফারিকে মাঠ ছাড়তে দেখা যায়। পরবর্তীতে ৩৭ বছর বয়সী রেফারিকে হাসপাতালে ভর্তি করতে হয়। এমন ঘটনায় চারিদিকে সাড়া পড়ে গিয়েছে। ক্লাব সভাপতির এহেন আচরণ মেনে নেয়নি তুরস্ক ফুটবল ফেডারেশন। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য তুরস্কের ওই ফুটবল লিগকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে তুরস্ক ফুটবল ফেডারেশন।

আঙ্কারায় আঙ্কারাগুজু ও রিজেসপোরের মধ্যে চলতে থাকে একটি ম্যাচ। যেটি শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়।এ ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে খেলায় সমতায় ফেরে টিম রিজেসপোর। প্রতিপক্ষ দলের মতো, রিজেসপোকে বাড়তি সময় দিয়ে তাদের ম্যাচে সমতায় ফিরতে সাহায্য করেছেন রেফারি। ফলে ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আঙ্কারাগুজু ক্লাবের সভাপতি ফারুক কোজা মাঠে ঢুকে রেফারি হালিল উমুত মেলেরের ওপর চড়াও হন। রেফারি ঘুষি খেয়ে পড়ে যাওয়ার পরও তাকে আবারও আঘাত করেন কোজা। ফিফা ও উয়েফার তালিকাভুক্ত তুরস্কের নামী এই রেফারি মারধরের শিকার হওয়ার পর তুরস্ক ফুটবল ফেডারেশন ওই ফুটবল লিগ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। এই অমানবিক ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে তারা। এই ঘটনায় জড়িত ক্লাব, ক্লাবটির সভাপতি, কোচ এবং যারা রেফারির ওপর হামলা চালিয়েছে, তাদের সবাইকে শাস্তি দেওয়া কথা শোনা যাচ্ছে।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রেফারিকে ঘুষি ক্লাব সভাপতির, তাতেই বন্ধ দেশের ফুটবল লিগ

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার