১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রথমবার বিদেশে আজ আইপিএল নিলাম

পুবের কলম প্রতিবেদক: এই প্রথম দেশের বাইরে বসতে চলেছে আইপিএল নিলামের আসর। আমিরশাহীর বুকে আজ ভাগ্য নির্ধারণ হতে চলেছে ৩৩৩ জন ক্রিকেটারের। যার মধ্যে ২১৪ জন ভারতীয় ও ১১৯ জন বিদেশি ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হতে চলেছে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিতে পুরনো ক্রিকেটারের সঙ্গে বেশ কিছু নতুন ক্রিকেটারকেও খেলতে দেখা যাবে।

যে দেশগুলি এবার নতুন আইসিসি তালিকায় যুক্ত হয়েছে, অর্থাৎ এখনও টেস্টে সুযোগ হয়নি সেরকম দেশের দুজন ক্রিকেটার এবারের আইপিএলে খেলার সুযোগ পাবেন। নিলামের মধ্যে দিয়ে সেই দুই ক্রিকেটারকে তুলে নেওয়া হবে। মোট ১০ টি আইপিএল দলের নতুন করে ৭০ জন ক্রিকেটারকে বেছে নেওয়ার সুযোগ রয়েছে। তাতে সর্বোচ্চ ৩০ জন বিদেশি ক্রিকেটার থাকতে পারেন।

এবারের আইপিএলে সব ক’টি দলের জন্য সর্বমোট সর্বাধিক বাজেট ২৬২ কোটি ৯৫ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। ২০২৪ আইপিএলে সবচেয়ে বেশি বাজেটের দল হিসেবে রয়েছে গুজরাত টাইটান্স। তাদের বাজেট ৩৮ কোটি ১৫ লক্ষ টাকা। বাজেটে দ্বিতীয় দামি দল হিসেবে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তাদের এবারের বাজেট ৩৪ কোটি টাকা। সর্বোচ্চ দরের দলের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাদের সর্বাধিক মূল্য ৩২ কোটি ৯০ লক্ষ টাকা।

এবারের আইপিএলে সবচেয়ে বেশি ক্রিকেটার কিনতে পারে কলকাতা নাইট রাইডার্স। ইতিমধ্যেই নীতীশ রানাকে সরিয়ে দলের ক্যাপ্টেন করা হয়েছে শ্রেয়স আইয়ারকে। সেই কেকেআরই এবার সবচেয়ে বেশি ১২ জন ক্রিকেটারকে কিনতে পারে, যার মধ্যে চারজনের বেশি বিদেশি ক্রিকেটার নিতে পারবে না কলকাতার দলটি। দিল্লি ক্যাপিটালস ৪ জন বিদেশি ক্রিকেটারসহ মোট ৯ জনকে কিনতে পারবে। গুজরাত নিতে পারবে সর্বোচ্চ ২জন বিদেশিকে। মুম্বই ইন্ডিয়ন্স সর্বোচ্চ ৪ বিদেশি ক্রিকেটার নিতে পারবে। চেন্নাই, লখনউ, আরসিবি, সানরাইজার্স ৬ জন করে ক্রিকেটার কিনতে পারে। যার মধ্যে চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদ সবচেয়ে বেশি ৩জন করে বিদেশি ক্রিকেটারকে এই নিলাম থেকে কিনতে পারে।

এবারের আইপিএল নিলামে বাংলার ৯ ক্রিকেটারের ভাগ্য খুলতে পারে। এই ন’জন ক্রিকেটার হলেন, ইশান পোড়েল, অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ ঘরামি, শশাঙ্ক সিং, ঋত্বিক চট্টোপাধ্যায়, মুহাম্মদ কাইফ, কৌশিক মাইতি, শাকির গান্ধি ও রবি কুমার।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রথমবার বিদেশে আজ আইপিএল নিলাম

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, সোমবার