০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জেলের মধ্যেই জন্ম নিল শিশু, উৎসবে মাতলেন সহ আবাসিকরা

প্রতীকী ছবি

পুবের কলম ওয়েব ডেস্কঃ সংশোধনাগারে জন্মাল শিশু।যাকে ঘিরে উৎসবে  মেতেছেন সকলেই।জেলের চার দেওয়ালের মধ্যে নবজাতকের আগমন বার্তা বদলে দিয়েছে দমবন্ধ পরিবেশ।এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বলরামপুর জেলে।

আরও পড়ুন: উৎসব শেষে রুফটপ রেস্তরাঁ নিয়ে কড়া পদক্ষেপ: রাজ্যজুড়ে সমীক্ষা শুরু করছে নবান্ন

উল্লেখ্য, বিহারের বাসিন্দা মায়া দেবীকে যখন উত্তরপ্রদেশের বলরামপুর জেলে আনা হয় তখন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন।তখন থেকেই তাঁর যত্ন নিতে কোনও কমতি রাখেনি তাঁর সহ আবাসিক থেকে শুরু করে জেল কর্মীরা। মায়া দেবী নামক ওই বন্দিনী গত ১৯ আগস্ট জেল হাসপাতালে রত্না সেন নামে এক মহিলা চিকিৎসকের তত্বাবধানে  তাঁর সন্তানের জন্ম দেন। এমনকি সন্তান জন্মানোর ৬ দিনের মাথায় তাঁরা নবজাতকের জন্য একটি অনুষ্ঠানের আয়োজনও করেন।

আরও পড়ুন: মন্দিরের পাশে মিলল শিশুর গলা কাটা দেহ, ভয়ঙ্কর ‘নরবলি’ গুজরাটে!

আরও পড়ুন: কিভাবে বুঝবেন শিশু অবসাদে ভুগছে

শুধু তাই নয়, মায়া যাতে তাঁর পরিবারের অভাব অনুভব না করে, সে বিষয়ে পুরো খেয়াল  রেখেছিল তার সহ আবাসিকরা। উপহার হিসেবে নবজাতকের জন্য এনেছিল  নানান রকমের খেলনা,জামা কাপড় সহ মায়ের জন্য শাড়ি ও আরও অনেক কিছু।

সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মায়া দেবী জানান,আমার সহ আবাসিক ও জেলের অন্য কর্মীরা আমার যে ভাবে যত্ন নিয়েছেন বা এখনও নিচ্ছেন তা আমি কখনও কল্পনাও করিনি। এমনকি আমি জেলে এসে খুব ভীত সন্ত্রস্ত ছিলাম যে বাচ্চার কি হবে।

এই প্রসঙ্গে জেল আধিকারিকরা জানান, যেহেতু জেলে আসার সময় মায়া দেবী গর্ভবতী ছিল, তার জন্য আমরা বিশেষভাবে যত্ন নিতাম।আমরা সমাজকে দেখাতে চেয়েছিলাম সব জেল খারাপ হয়না।কিছু কিছু ব্যতিক্রমও হয়।

এদিনের অনুষ্ঠানে নবজাতকের জন্য এনেছেন নিত্যরকমের খেলনা, ও শোওয়ার এক দোলনা।সেই দোলনাতেই ঘুমচ্ছে নবজাতক।নাচ-গান সব মিলিয়ে উৎসবে ভরে উঠেছিল বলরামপুরের জেল। জেল কর্তৃপক্ষের এমন ব্যবহারে কার্যত আপ্লুত ওই বন্দিনী।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

একতরফাভাবে ৫৮ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে: নির্বাচন কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ মমতার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জেলের মধ্যেই জন্ম নিল শিশু, উৎসবে মাতলেন সহ আবাসিকরা

আপডেট : ২৯ অগাস্ট ২০২২, সোমবার