১৩ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিজেপি নেতার পরিচয় দিয়ে একাধিক বিয়ে! টাকা নিয়ে চম্পট ব্যক্তির

প্রতীকী ছবি

পুবের কলম ওয়েবডেস্কঃ মানুষের জীবনে বিয়ের গুরুত্ব অপরিসীম।ডিজিটাল যুগে অনেকেই নিজে থেকেই বিবাহ সংক্রান্ত ওয়েবসাইট গুলি থেকে নিজের জন্য পছন্দ মতো পাত্র খুঁজে থাকে।আগে এই ওয়েবসাইট গুলির ভালো প্রচলন না থাকলেও, ২১ শতকে এই সাইট গুলির প্রচলন বহু মাত্রায় বৃদ্ধি পেয়েছে। সঙ্গে বৃদ্ধি পেয়েছে স্কামও।এমনই এক ঘটনার সাক্ষী থাকল তেলেঙ্গনা।

আরও পড়ুন: মহাকাল মন্দিরে যাবেনই দিলীপ, শিলান্যাসের আগেই স্পষ্ট বার্তা বিজেপি নেতার

মূলত বিধবা নারীদের ভালো থাকার প্রলোভন দেখিয়ে ফাঁদ পাততো ওই ব্যক্তি।কেউ তাঁর পাতা ফাঁদে পা দিয়ে দিলে বিয়ে করার নাম করে লক্ষ লক্ষ টাকা পয়সা আত্মসাৎ করে চম্পট দিতেন ওই ব্যক্তি।

আরও পড়ুন: কেউ অসুস্থ হয়ে মারা গেলেও এসআইআর বোর্ড নিয়ে হাজির হচ্ছে তৃণমূল: বিএলওদের মৃত্যু নিয়ে বিজেপি নেতা

আরও পড়ুন: পাচারের আগেই সীমান্ত থেকে লক্ষ লক্ষ টাকার গাঁজা ও কাফ সিরাপ উদ্ধার করলো বিএসএফ

সূত্রের খবর, প্রতারক ওই ব্যক্তির নাম আদাপা শিবা শঙ্কর বাবু। তেলেঙ্গনার বাসিন্দা সে। সুখী দাম্পত্যের টোপ দিত ওই প্রতারক, তাঁর পাতা ফাঁদে পা দিলেই আত্মসাৎ করত লক্ষ লক্ষ টাকা। এমনই একঅভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছেন হায়দরাবাদের ৭ মহিলা।এমনকি হায়দরাবাদের প্রেস ক্লাবেও সাংবাদিক সম্মেলন করেছেন দুই অভিযোগকারিণী।

তাদের দাবী, ওই ব্যক্তি বিবাহ সংক্রান্ত ওয়েবসাইট গুলি থেকে বেছে বেছে ধনী মেয়েদের বাছাই করত।তারপর নানান ভাবে তাদের প্রলোভন দেখাত।সাধারণত বিধবা মহিলারাই তাঁর পাতা ফাঁদে বেশি পা দিতেন বলেই অভিযোগ। তেলেঙ্গনার ওই বাসিন্দা নিজেকে ইঞ্জিনিয়ার বলেও দাবী করতেন তিনি।

নিজেকে একটি তথ্যপ্রযুক্তি সংস্থার উচ্চ পদাধিকারী বলেও দাবি করতেন তিনি।শিবার কথায় সে একজন বিপত্নিক, সঙ্গে রয়েছে মা হারা এক সন্তানও।এই সব বলে  বিধবা মহিলাদের জালে ফাঁসিয়ে বিয়ে করত ওই ব্যক্তি।এমনকি স্ত্রীর পরিবার পরিজনদের বলতেন বিয়ের পর তাঁকে আমেরিকা যেতে হবে তাঁর জন্য প্রয়োজন লক্ষ লক্ষ টাকা। সেই সব বলে টাকা নিতেন তিনি। আর সেই টাকা নিয়ে চম্পট দিতেন তেলেঙ্গনার বাসিন্দা শিবা।

এই প্রতারণায় শিকার হওয়া এক মহিলা পুলিশের দ্বারস্থ হতেই চক্ষু কপালে ওঠে পুলিশের।অউলিশ তদন্তে নেমে দেখতে পান যে,২০১৮ সাল থেকেই এমন কাণ্ড ঘটাচ্ছেন শিবা।

পুলিশ সূত্রে খবর, একই সঙ্গে একই এলাকার ৩/৪ জন মহিলাকে একই ভাবে তাঁর জালে ফাঁসিয়েছে ওই ব্যক্তি।প্রতারিত মহিলাদের অধিকাংশই উচ্চশিক্ষিত ও উচ্চপদে কর্মরতা বলেও খবর।এমনকি প্রতারক ওই ব্যক্তি অন্ধ্রপ্রদেশের  এক মন্ত্রীর আত্মীয় এবং তিনি নিজেকে এক বিজেপি নেতার ঘনিষ্ঠ বলে দাবি করতেন।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

জাতীয় সংসদ নির্বাচনে ‘লজ্জার’ হার ভারতবিরোধী সারজিস আলমের, পঞ্চগড়-১ আসনে জয় বিএনপির

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিজেপি নেতার পরিচয় দিয়ে একাধিক বিয়ে! টাকা নিয়ে চম্পট ব্যক্তির

আপডেট : ১৭ জুলাই ২০২২, রবিবার