১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিচারকের সই জাল করার অভিযোগ,  গ্রেফতার হাওড়া আদালতের মুহুরি

আইভি আদক, হাওড়া:  হাওড়া আদালতের বিচারকের সই জাল করে জেল থেকে আসামিকে ছাড়াতে গিয়ে এবার হাতেনাতে ধরা পড়লো হাওড়া আদালতের এক মুহুরি।

অমিত দেবনাথ নামের ওই অভিযুক্ত মুহুরিকে গ্রেফতার করেছে হাওড়া থানার পুলিশ। পকসো আইনে অভিযুক্ত অমিত ধানুকা নামের এক ব্যক্তিকে ছাড়াতেই জাল করা হয় বিচারকের সই। এই ঘটনায় হাওড়া আদালতে চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতকে ছাড়ানোর জন্য মোটা টাকার চুক্তি হয়েছিল বলে অভিযোগ। তার সঙ্গে। অমিত ধানুকাকে জামিনে মুক্তির জন্য হাওড়া আদালতের বিচারকের সই জাল করার অভিযোগ উঠেছে। জাল জামিনের আদেশ পুলিশকে দেখালে পুলিশের তাতে সন্দেহ হয়। পুলিশ গোটা বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করে। আসল ঘটনা বেরিয়ে এলে অভিযুক্ত ওই মুহুরিকে পুলিশ গ্রেফতার করে। ঘটনার তদন্ত চলছে।

আরও পড়ুন: মহারাষ্ট্র পুর নির্বাচনে জয়ী গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে অভিযুক্ত পাঙ্গারকর

আরও পড়ুন: রাজ্যপালকে খুনের হুমকি মেইল, অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ
সর্বধিক পাঠিত

দুর্নীতির অভিযোগে উত্তাল আলবেনিয়া, রাজধানীতে সরকারবিরোধী সহিংস বিক্ষোভে আহত ১৬

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিচারকের সই জাল করার অভিযোগ,  গ্রেফতার হাওড়া আদালতের মুহুরি

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, বুধবার