১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের নামায চলাকালীন পাথর ছুঁড়ে মারার অভিযোগ হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে

পুবের কলম,ওয়েবডেস্ক: ঈদের নামায চলাকালীন পাথর ছুঁড়ে মারার অভিযোগ হিন্দুত্ববাদী যুবকদের বিরুদ্ধে। এই ঘটনায় মুহাম্মদ ইবাদ নামক এক যুবক গুরুতর আহত হয়েছেন।  এই প্রসঙ্গে পুলিশের দ্বারস্থ হয়েছেন ঈদগাহের প্রেসিডেন্ট রহমত উল্লাহ । ইতিমধ্যেই ১২ জন  অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীতের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করেছে পুলিশ।  উত্তরপ্রদেশের মাসুদেবপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে।

সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রহমত উল্লাহ নামক এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ঈদ উপলক্ষে গ্রামের একটি ঈদগায় আমরা নামায আদায় করছিলাম। সেই সময় কিছু দুর্বৃত্ত আমাদের ওপর পাথর ছুড়তে শুরু করে। তাঁদের মধ্যে রাহুল মৌর্য, যশবন্ত, এবং অতুল নামক এই তিনজনকে আমি চিনি।

অভিযোগ, নাময চলাকালীন পাথর ছোড়ার ঘটনা প্রথম নয়। এর আগেও মুসলিমদের নামাযে বাধা সৃষ্টি করার জন্য অনেক রকম চেষ্টা হয়েছে। এমনকি ইদ্গাহর প্রাচীর ভেঙে শান্তিপূর্ণ পরিবেশ কে অশান্ত করার চেষ্টা করেছে তারা। স্থানীয় পুলিশের কাছে আমরা অভিযোগ জানালেও তারা কোনও পদক্ষেপ নেয় নি।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রামকৃষ্ণ পরমহংসদেবের নামের আগে ‘স্বামী’ শব্দ ব্যবহার প্রধানমন্ত্রীর, ‘বাংলাকে অপমান’ গর্জে উঠলেন মমতা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঈদের নামায চলাকালীন পাথর ছুঁড়ে মারার অভিযোগ হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, সোমবার