১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিশুদের বেআইনি প্রবেশ রুখতে উদ্যোগী হতে হবে বাংলাদেশ সরকারকে মন্তব্য জাতীয় শিশু সুরক্ষা কমিশনের সদস্য দিব্যা গুপ্তার

আইভি আদক: আমাদের সরকার যতটা উদ্যোগী হবে ততটা বাংলাদেশের সরকারকেও তো ততটাই উদ্যোগী হতে হবে। তবেই হবে সমস্যার সমাধান। মন্তব্য জাতীয় শিশু সুরক্ষা কমিশনের সদস্য দিব্যা গুপ্তার।  সীমান্ত থেকে দেশে আসা বাংলাদেশী শিশুদের নিয়ে আদৌ কি চিন্তিত সে দেশের সরকার ?

লিলুয়ার সরকারি হোম পরিদর্শনে এসে এমনই প্রশ্ন তুললেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের সদস্য দিব্যা গুপ্তা। তাঁর সাফ জবাব, আমাদের সরকার যতটা উদ্যোগী হবে ততটা বাংলাদেশের সরকারকেও তো ততটাই উদ্যোগী হতে হবে। তবেই সমস্যার সমাধান হবে।

 কারণ আমাদের দিক থেকে বিষয়টি দেখতে গেলে যারা অনুপ্রবেশকারী তারা বেআইনি পদ্ধতি অবলম্বন করছে। তা সত্ত্বেও আমরা তাদের থাকার বন্দোবস্ত করছি। খাওয়ার ব্যবস্থা করছি এবং নিরাপত্তা সুনিশ্চিত করছি। বাংলাদেশ সরকারের উচিত ভারত সরকারের কাছে আবেদন করে তার দেশের বাচ্চাদের ফিরিয়ে নিয়ে যাওয়া।

কারণ ঘুমের আবাসিকরাও আমার কাছে জানিয়েছেন তারা দেশে ফিরতে চান। অন্যদিকে, লিলুয়ার সরকারি হোমে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি না থাকা নিয়েও উষ্মা প্রকাশ করেন তিনি। হোম পরিদর্শনে এসে তিনি বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে দূরত্ব যদিও থাকে তার প্রভাব বাচ্চাদের উপর যেন না পড়ে সেদিকে নজর দিতে হবে।

 তাই সরকারি ভবনে দেশের প্রধান পদে আসীন ব্যক্তিদের ছবি থাকা উচিত। তবে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের সদস্য হোমের সমস্ত সুবিধা নিয়ে এদিন সন্তোষ প্রকাশ করেছেন। কিছু আভ্যন্তরীণ বিষয়ে অবশ্যই রয়েছে যা নিয়ে তিনি অবশ্য প্রকাশ্যে এদিন সাংবাদিকদের সামনে মুখ খুলতে চাননি।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রমজানের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শিশুদের বেআইনি প্রবেশ রুখতে উদ্যোগী হতে হবে বাংলাদেশ সরকারকে মন্তব্য জাতীয় শিশু সুরক্ষা কমিশনের সদস্য দিব্যা গুপ্তার

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, সোমবার