পুবের কলম প্রতিবেদক: (Asia Cup 2025) পাকিস্তান ক্রিকেট দলের ওপর আর আস্থা রাখতে পারছেন না তাদের নিজেদের সমর্থকরাই। দুবাইয়ে ভারতীয় সমর্থক ও পাকিস্তান সমর্থকদের মধ্যে বৈরিতা খুব একটা বেশি না থাকলেও সাম্প্রতিক পহেলগাও ইস্যুতে ভারত ও পাকিস্তানের সমর্থকরা বেশ দ্বিধাবিভক্ত।

কিন্তু এরই মধ্যে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। এক পাকিস্তানি (Asia Cup 2025) সমর্থককে ম্যাচের শুরু থেকে দেখা গিয়েছিল পাকিস্তানের জার্সি গায়ে সলমন আগা, শাহীন আফ্রিদিদের সমর্থন দিতে।

কিন্তু ম্যাচের একেবারে শেষের দিকে এসে হঠাৎ তাঁর ভোলবদল। সূর্যকুমার তখন পাক বোলারদের রীতিমতো প্রহার করে যাচ্ছেন। আর এমত অবস্থায় সেই পাকিস্তানি সমর্থককে দেখা যায় স্টেডিয়ামের মধ্যেই হঠাৎ পাকিস্তানের জার্সির ওপরেই ভারতীয় জার্সি গলিয়ে নিলেন। আর এই দৃশ্য দেখে স্টেডিয়ামে উপস্থিত সকলেই বেশ মজা পান।
বিশেষ করে ভারতীয় সমর্থকরা।