১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তৃণমূল কর্মীর রক্তাক্ত ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, কাজ দেওয়ার নাম করে ডেকে নিয়ে খুন দাবি মৃতের স্ত্রীর

পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি থানার কোড়াকাটি গ্রাম পঞ্চায়েতের কোরাকাটি ২৩০নম্বর বুথের সক্রিয় তৃণমূল কর্মী বছর ২৮এর কৃষ্ণপদ মন্ডল পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার রাধা গোবিন্দপুরে কাজ দেওয়ার নাম করে গত ১৬ই এপ্রিল সোনারপুরের ঠিকাদার প্রণব মন্ডল নামে এক ব্যক্তি নিয়ে যায়। শনিবার রাধাগোবিন্দ পুর গ্রামের এক বাড়িতে তার রক্তাক্ত ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে সোনারপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। কিন্তু এই ঘটনার পর বাড়ির মালিক মৃদুল রায় তার পরিবারের সঙ্গে কোন যোগাযোগ করেনি। সেখানেই সন্দেহের দানা বাদে। মৃত তৃণমূল কর্মী স্ত্রী অনিতা মন্ডলের দাবি তার স্বামীকে কাজ দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পুলিশ সঠিক তদন্ত করুক। এর পিছনে কারা।  এই ঘটনার তদন্তের দাবি জানিয়েছে তার পরিবার। কোড়াকাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য মনিকা রায়  বলেন, যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়ির মালিক মৃদুল বাবু আমাকে ফোন করে জানান তার  রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। চারিদিকে ভাত ছড়িয়ে রয়েছে। তাহলে কি করে আত্মহত্যা হলো। কৃষ্ণপদ এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। প্রশ্ন উঠেছে কীভাবে মৃত্যু হল, আর কেনই বা তিনি আত্মহত্যা করবেন। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কোড়াকাটি গ্রামে। মৃতের স্ত্রী ও পরিবারের লোকজন সঠিক তদন্তের জানিয়েছেন। যারা এর সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে তদন্ত করে গ্রেফতারের দাবী করেছেন কৃষ্ণপদের পরিবার।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তৃণমূল কর্মীর রক্তাক্ত ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, কাজ দেওয়ার নাম করে ডেকে নিয়ে খুন দাবি মৃতের স্ত্রীর

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, রবিবার