০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভাই ভীত নয়ঃ প্রিয়াঙ্কা

পুবের কলম,ওয়েবডেস্ক: রাহুল গান্ধির সাজা ঘোষণার পর লোকসভার সাংসদ পদ বাতিলের প্রতিক্রিয়ায় উত্তরপ্রদেশের কংগ্রেস পর্যবেক্ষক ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি ট্যুইট করে জানিয়েছেন, তাঁর ভাই ভীত নয় এবং ভীত হবে না কোনও দিন। রাহুল গান্ধির আওয়াজ বন্ধের জন্য চেষ্টা করছে। ভাই সত্য তুলে ধরছে এবং সত্যি বলতে থাকবে আগামীদিন।

প্রিয়াঙ্কা বলেন, একজন শহীদ প্রধানমন্ত্রীর ছেলেকে দেশদ্রোহী আখ্যা দিচ্ছে নরেন্দ্র  মোদির সমর্থকরা, তাকে মীরজাফর বলা হচ্ছে।

আরও পড়ুন: দেশকে একনায়কতন্ত্রে পরিণত করা হচ্ছে: ‘সঞ্চার সাথী’ অ্যাপ নিয়ে নিশানা প্রিয়াঙ্কার

তিনি বলেন, আমার ভাই এক লুটেরা নিয়ে প্রশ্ন তুলেছেন। আদানি, মেহুল চোকসি, নীরব মোদি নিয়ে প্রশ্ন তুলেছেন। লুঠ নিয়ে প্রশ্ন তুলতে মোদি সরকার কেন বিচলিত হয়ে পড়ছেন?

আরও পড়ুন: মহিলার মুণ্ডহীন দেহ উদ্ধার ঘটনায় গ্রেফতার মৃতার স্বামী ও ভাসুর

প্রিয়াঙ্কা বলেন, আমাদের পরিবার দেশের গণতন্ত্র বাঁচাতে খুন ঝরিয়েছে। আর সেই গণতন্ত্র খতম করতে চাইছেন আপনারা। ভারতের জনতার আওয়াজ আমরা বুলন্দ করতে চাইছি। আপনাদের তানাশাহির পিছনে কোনওদিন ঝুঁকবে না আমাদের পরিবার।

আরও পড়ুন: জয় শ্রীরাম হুঙ্কারে মুসলিম যুবককে মার, ভাইকে বাঁচাতে সন্তান নষ্ট বোনের  

উল্লেখ্য, রাহুল গান্ধি কেরলের রায়নাড লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন। সুরাতের এক আদালত মানহানির মামলায় সর্বোচ্চ শাস্তি দু’বছরের জেল রায় দেওয়ায় দেশের রাজনীতি সরগরম হয়ে ওঠে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সংসদে তুমুল বাকবিতণ্ডা: বিধি লঙ্ঘন-অধিবেশনে বাধার দায়ে বরখাস্ত ৮ বিরোধী সাংসদ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভাই ভীত নয়ঃ প্রিয়াঙ্কা

আপডেট : ২৪ মার্চ ২০২৩, শুক্রবার