পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের এক মন্দির সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হল মোঘল আমলের প্রায় ৪০০ মুদ্রা। স্থানটি রাজ্যের সাহারাণপুরের হুসেনপুর গ্রামে। ওই গ্রামের সতীনাথ মন্দিরের চারদিকে দেওয়াল তৈরির কাজ চলছিল। সেই সময় যারা খনন কার্য চালাচ্ছিল তাদের পায়ে কিছু ঠেকে।
মাটি খুঁড়তেই মুদ্রা আবিষ্কার হয়। পুলিশ ঘটনাস্থলে এসে মুদ্রাগুলি উদ্ধার করেছে।আরও পড়ুন:
পুলিশ সুপার সাগর জৈন জানিয়েছেন, প্রায় ৪০০ মুদ্রা উদ্ধার হয়েছে। মুদ্রাগুলিতে আরবি হরফে কিছু লেখা আছে।
মোগল আমলে এই ধরনের মুদ্রা ব্যবহার করা হলে জানা গেছে। পুলিশের তরফে খবর দেওয়া হয়েছে প্রত্নতাত্ত্বিক বিভাগে। এই ঘটনায় স্থানীয় মহলে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের ধারণা, মন্দিরের জমিতে গুপ্তধন পোঁতা ছিল।আরও পড়ুন: