আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: বিয়ের অনুষ্ঠান চলাকালীন রাজস্থানের যোধপুরে আগুন লাগে একটি বাড়িতে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে অগ্নিদগ্ধ হয়ে নিহত হন ৯ জন। গুরুতর আহত হন ৬০। সোমবার চিকিৎসাধীন আরও ৯ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ তে।
আরও পড়ুন:
যোধপুর জেলার গ্রামীণ পুলিশ সুপার অনিল কয়াল জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের মধ্যে নয়জন শিশু, আটজন মহিলা। মহাত্মা গান্ধি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে পাঁচজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। বাকি ৩৪ জনের চিকিৎসা এখনও চলছে।
আরও পড়ুন:
পুলিশ সুপার আরও জানিয়েছেন অত্যন্ত মর্মান্তিক বিষয় গুরুতর আহতদের মধ্যে ছিলেন বরের মা।
গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় তিনি চিকিৎসাধীন ছিলেন, সোমবার তাঁরও মৃত্যু হয়েছে।কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত দিল্লি যাওয়ার আগে মহাত্মা গান্ধি হাসপাতাল পরিদর্শন করেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং রোগীদের সুস্থতার বিষয়ে খোঁজখবর নেন।
আরও পড়ুন:
শেরগড়ের কংগ্রেস বিধায়ক মীনা কানওয়ার সোমবার ভুংড়া গ্রামে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে তিনি ওই এলাকা পরিদর্শন করেছেন।
তিনি বলেন, সরকারি আধিকারিক -কর্মচারীদের উচিত তাদের একদিনের বেতন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে দেওয়া।অন্যদিকে যোধপুর অ্যাম্বুলেন্স ড্রাইভার অ্যাসোসিয়েশনের সভাপতি, মুকেশ বলেছেন যে এই দুর্ঘটনার বিষয়ে, যোধপুর থেকে মৃতদেহ গ্রামে নিয়ে যাওয়ার জন্য ইউনিয়নের পক্ষ থেকে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন:
উল্লেখ্য যোধপুরের ভুঙ্গরা গ্রামে অবস্থিত একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ধরে যায়।বিয়ের অনুষ্ঠান চলাকালীনই এই দুর্ঘটনা ঘটে যায়। ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়।গুরুতর আহত হন ৬০ জন। তাঁদের মধ্যেই ফের ৯জনের মৃত্যু হল।
আরও পড়ুন: