১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আজ থেকে রাজ্যে দুর্যোগ বাড়বে

পুবের কলম প্রতিবেদক:   বৃহস্পতিবার হয়েছিল ঝড়-বৃষ্টি। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বয়েছিল ঝোড়ো হাওয়া। হয়েছিল বজ্রপাত। আজ থেকে বজ্রপাতের সম্ভাবনা আরও বেশি। চলতি মাসের ২৯ তারিখ থেকে ৩ মে তারিখ পর্যন্ত- এই ৫ দিন রাজ্য জুড়ে বেশি বজ্রপাতের সম্ভাবনা।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ২৯ তারিখ কম থাকলেও ৩০ তারিখ থেকে আরও বাড়বে বজ্রপাত। সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতি বেগে বইবে ঝোড়ো হাওয়া। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় ৩০ এপ্রিল তারিখ থেকে ১ মে  বজ্রপাতের সঙ্গে শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকছে। ২ এবং ৩ মে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রপাতের সম্ভাবনা।

উত্তরবঙ্গে আগামিকাল বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং এবং কালিম্পঙে। ৩০ এপ্রিল ও ১ মে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বজ্রপাত ও ভারী বৃষ্টির সম্ভাবনা।

হাওয়া অফিস সতর্ক করে বলেছে, বজ্রপাতের সময়ে নিরাপদ জায়গায় থাকতে। আগামী ৩০ তারিখে কলকাতায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা। এখনই বাড়ছে না তাপমাত্রা৷ বরং আগামিকাল থেকেই রাজ্যজুড়ে শুরু হতে পারে দুর্যোগ৷ এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷হাওয়া অফিসের পূর্বাভাস, শনিবার থেকে বুধবার, রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবি ও সোমবার বাড়বে বৃষ্টির পরিমাণ। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। এ দিন এমনই সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ শুধু তাই নয়, বেশ কয়েকটি জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে সতর্ক করেছেন আবহবিদরা।

একদিকে বাতাসের উপরি ভাগে পশ্চিমী গরম হাওয়া। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। এই শীতল হাওয়ার সঙ্গে পশ্চিমের গরম হওয়ার সংস্পর্শে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে।

রবি ও সোমবার দুর্যোগের পরিমাণ বাড়বে৷ কালবৈশাখীর মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও দমকা ঝড়ের সম্ভাবনা।

শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গে শনিবার থেকে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আজ থেকে রাজ্যে দুর্যোগ বাড়বে

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, শুক্রবার