১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৪ বছরের চেষ্টায় তৈরি পবিত্র মসজিদে নববীর স্থাপত্যের বিশ্বকোষ

                              (হাইলাইটস)

এই বিশ্বকোষে ইসলামের প্রথম যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত  মসজিদের ছবি, নথিপত্র, মানচিত্রসহ গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এ  বিশ্বকোষের মাধ্যমে পবিত্র মসজিদের স্থাপত্যের নানা সময়কালের  পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া যাবে। বিভিন্ন সময়ে করা মসজিদের সম্প্রসারণ,  মেরামতসহ ইসলামিক স্থাপত্যশিল্পের নান্দনিক দিকগুলো তুলে ধরা হবে।  

আরও পড়ুন: world football: ২০২৬  ফুটবল বিশ্বকাপে ইসরাইলকে নিষিদ্ধের উদ্যোগ ঠেকাবে আমেরিকা  

পুবের কলম ওয়েব ডেস্ক: নবী হজরত মুহাম্মদ সা.-এর যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত দেড় হাজার বছরে অনেকবারই মসজিদে নববীর সম্প্রসারণ হয়েছে, মেরামত হয়েছে। সেসব স্থাপত্য বিবরণ ও অবকাঠামোর ইতিহাস তুলে ধরা হয়েছে মসজিদে নববীর স্থাপত্যের বিশ্বকোষে। গত মাসে পবিত্র মসজিদে নববী প্রাঙ্গণে এ বিশ্বকোষের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। বিশ্বকোষটির উদ্বোধন করেন মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান বিন আবদুল আজিজ।

আরও পড়ুন: রিযিক-এর চাবিকাঠি

আরও পড়ুন: দেরি করে ঘুমাতে নিষেধ করেছেন মহানবী সা.

মসজিদে নববী প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগের প্রধান শায়খ আবদুর রহমান আল-সুদাইস ও আল-মদিনা আল-মুনাওয়ারা স্ট্যাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের মহাপরিচালক ফাহাদ আল-ওয়াহাবিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আল-মদিনা আল-মুনাওয়ারা স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের সহযোগিতায় প্রস্তুত করা এ বিশ্বকোষে ইসলামের প্রথম যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত মসজিদের ছবি, নথিপত্র, মানচিত্রসহ গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এ বিশ্বকোষের মাধ্যমে পবিত্র মসজিদের স্থাপত্যের নানা সময়কালের পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া যাবে। বিভিন্ন সময়ে করা মসজিদের সম্প্রসারণ, মেরামতসহ ইসলামিক স্থাপত্যশিল্পের নান্দনিক দিকগুলো তুলে ধরা হবে।

আল-মদিনা আল-মুনাওয়ারা স্ট্যাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের মহাপরিচালক ফাহাদ আল-ওয়াহাবি বলেন, ২০১৮ সালে বিশ্বকোষ বিভাগের কাজ শুরু হয়। প্রিন্স ফয়সালের নেতৃত্বে রিসার্চ সেন্টারের ৬৫০ জনেরও বেশি সদস্য এ গবেষণা কাজে যুক্ত ছিলেন। প্রতিটি বিষয় নিয়ে বর্ণানুক্রমিক, ঐতিহাসিক ও স্থাপত্যগত এই তিনভাবে অধ্যয়ন করা হয়।

ফাহাদ আল-ওয়াহাবি জানান, নবী সা.র যুগ, খিলাফতে রাশিদার যুগ, উমাইয়া ও আব্বাসীয় খিলাফতের সময়ে মসজিদে নববী দেখতে কেমন ছিল তা জানার জন্য এই বিশ্বকোষে রয়েছে একটি মডেল ডকুমেন্টেশন। বিশেষ ডিভাইস ব্যবহার করে ২ বছর ধরে পুরো মসজিদটি স্ক্যান করে এই ডকুমেন্টেশন তৈরি করা হয়েছে। মসজিদের ভেতর ও বাইরের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোলা ৬০ হাজারেরও বেশি ছবি বিশ্বকোষের সাইটে দেখা যাবে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সন্দেহ বাংলাদেশি: অবৈধ বসবাসের অভিযোগে ১১ জন মহিলাকে আটক মহারাষ্ট্র পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৪ বছরের চেষ্টায় তৈরি পবিত্র মসজিদে নববীর স্থাপত্যের বিশ্বকোষ

আপডেট : ৫ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার